Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৭ জেলে আটক

রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ৭ জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এ তথ্য নিশ্চিত করেন।

নৌ-পুলিশ জানায়, মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) রাত ২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর, কলাবাগানসহ তিনটি পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় ইলিশ শিকারের অভিযোগে ৭ জনকে আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ মাছ ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ। আটক ৭ জনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

1

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

2

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

3

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

4

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

5

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

8

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

9

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

10

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

11

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

12

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

13

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

20