Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

হলের কক্ষে সুইসাইড নোট, বাসে ওঠার পর নিখোঁজ জাবি শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। রোববার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিআরটিসি বাসে ওঠার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

এর আগে হলের কক্ষ থেকে তার লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়। নোটে বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে কমিটি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টা ৮ মিনিটে হলের সামনে থেকে বাসে ওঠেন মোহাইমিনুল। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় করা জিডির নম্বর ১১৪১। বিষয়টি ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনকেও জানানো হয়েছে।

হলের কক্ষে পাওয়া নোটে বিভাগের শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মোহাইমিনুল। দীর্ঘ ছয় মাসের পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। বাবা-মায়ের উদ্দেশে লেখা আরেকটি চিঠিতে দেশের উচ্চশিক্ষার মান নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ছোট ভাই নাহিনকে সম্ভব হলে তুরস্কে পড়তে পাঠানোর পরামর্শও দেন।

মোহাইমিনুলের এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তার একটি কোর্সে রিটেক পরীক্ষা বাকি রয়েছে। তিনি মূলত স্নাতকোত্তরের শিক্ষার্থী। চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার সঙ্গে রিটেক পরীক্ষা দেওয়ার পরামর্শ পাওয়ায় তার একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

সহপাঠীর দাবি, শিক্ষাবর্ষটি রক্ষা করতে বিশেষ পরীক্ষার সুযোগ চেয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করছিলেন মোহাইমিনুল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার অনুমতি ও প্রয়োজনীয় স্বাক্ষর সম্পন্ন হলেও বিশেষ পরীক্ষা আয়োজনের জন্য নতুন পরীক্ষা কমিটি গঠন নিয়ে বিভাগে জটিলতা তৈরি হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল বডি ও পুলিশ কাজ করছে। তার বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

তিনি আরও বলেন, উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সোমবার (১২ অক্টোবর) থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ শুরু করবে। নিখোঁজ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

1

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

2

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

3

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

4

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

5

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

6

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

7

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

8

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

9

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

10

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

11

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

12

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

13

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

16

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

17

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

18

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

19

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

20