Deleted
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা। সাভার থেকে বাসে সদরঘাট যাচ্ছিলেন মো. আজমল আলী। রাজধানীর শ্যামলী এলাকায় এসে বাসটি যানজটে পড়ে। আসাদগেট এলাকায় সকাল ১০টার দিকে তাঁর সঙ্গে কথা হয়।

প্রথম আলোকে তিনি বলেন, ‘গাড়ি খুব ধীরে চলছে। ২ কিলোমিটার পথ আসতে ৪৫ মিনিট লেগেছে। সকাল সকাল এত জ্যাম হবে ভাবিনি। একটা বিড়ম্বনায় পড়লাম।’

খোঁজ নিয়ে জানা যায়, আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জিয়া উদ্যানে সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। কর্মসূচি পালনের জন্য সকাল থেকে যুবদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জিয়া উদ্যান এলাকায় জড়ো হচ্ছেন। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

কর্মসূচির বিষয়ে গতকাল সোমবার যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। সেখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল নয়টায় বিজয় সরণির নভোথিয়েটারের সামনে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক-বর্তমান নেতা-কর্মীদের ব্যানারসহ উপস্থিত থাকতে বলা হয়।

সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে যুবদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জিয়া উদ্যানের দিকে যাচ্ছেন। মিছিলের কারণে বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বেগম রোকেয়া সরণি, মিরপুর রোডসহ বিভিন্ন সড়কে যানবাহন ধীরে ধীরে চলছে। বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

1

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

2

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

3

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

4

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

5

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

6

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

7

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

8

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

9

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

10

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

11

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

12

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

17

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

18

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

19

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

20