Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত পলাতক

টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর দেখা করতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক গোলারমাঠ এলাকায়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম রাজু গাজী (২১)। তিনি সখিপুর থানার চারভাগা শনি কান্দি গ্রামের সুলতান গাজীর ছেলে। ভুক্তভোগীর দেওয়া তথ্য ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে নড়িয়া উপজেলার পূর্ব দিনারা গ্রামের ওই কিশোরীর সঙ্গে টিকটকের মাধ্যমে রাজু গাজীর পরিচয় হয়। পরে ইমুতে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সেই সম্পর্কের সূত্র ধরে গত সোমবার (২১ সেপ্টেম্বর) ওই কিশোরী রাজুর সঙ্গে দেখা করতে ডিঙ্গামানিক গোলারমাঠ এলাকায় যায়। সেখানে যাওয়ার পর রাজু তাকে জোরপূর্বক একটি মোটরসাইকেলে তুলে সখিপুরে নিজের বাড়িতে নিয়ে যান। পরে সেখানে একদিন আটকে রেখে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

পরদিন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। সেখানে একটি আবাসিক হোটেলে আটকে রেখে আরও একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে কিশোরী রাজুকে বিয়ের কাবিননামা করার জন্য চাপ দিলে তাকে এলাকায় ফিরিয়ে আনা হয়। এরপর বাড়ির পাশের একটি সড়কে তাকে ফেলে রেখে রাজু পালিয়ে যান।

বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগীর পরিবার স্থানীয় মাতব্বর ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চায়। তবে সেখানে কোনো সমাধান না হওয়ায় তারা অভিযুক্ত রাজুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় রাজু বিয়ে করতে অস্বীকৃতি জানান। মামলা করলে বা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে ভুক্তভোগীকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে পরিবারটি।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, তারা আইনি সহায়তার জন্য সখিপুর থানায় গেলে পুলিশ তাদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেয়। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গত ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত রাজু গাজীর বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তার পরিবারের সদস্যরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদেরও তারা হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের পক্ষ থেকে বলা হয়, ‘আপনারা যা পারেন করেন।’

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

1

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

2

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

3

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

4

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

5

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

8

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

9

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

10

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

11

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

14

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

15

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

16

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20