Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউনিটের নাম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এখন থেকে 'এসআরইউ ডিএমপি' নামে কার্যক্রম পরিচালনা করবে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন কাঠামোর আওতায় দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় এসআরইউর শাখা গঠন করা হবে। প্রয়োজন অনুযায়ী এসব শাখায় কর্মকর্তা ও সদস্য নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কমান্ডে এসব ইউনিট পরিচালিত হলেও সামগ্রিক শৃঙ্খলা ও কেন্দ্রীয় কমান্ড থাকবে এসআরইউর দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপির অধীনে।

তিনি আরও বলেন, আগে এটিইউর সদর দফতরে থাকা কর্মকর্তাদের সারাদেশে উগ্রবাদী কার্যক্রমের ক্ষেত্রে কাজ করার এখতিয়ার ছিল। এখন এসআরইউকে একটি সুশৃঙ্খল ও সমন্বিত কাঠামোর মধ্যে নিয়ে আসা হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ জানান, প্রত্যেক মেট্রোপলিটন এলাকায় প্রয়োজন অনুযায়ী এসআরইউর শাখা গঠন করা হবে। ঢাকায় সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি' নামে কার্যক্রম পরিচালনা করবে। দেশের অন্য যেসব এলাকায় প্রয়োজন হবে, সেখানেও এসআরইউর ইউনিট গঠন করা হবে।

কেন্দ্রীয় সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, এসআরইউর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সারাদেশের এসব ইউনিটের কার্যক্রম সমন্বয় করা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সিটিটিসি আনুষ্ঠানিকভাবে আলাদা কোনো ইউনিট হিসেবে গঠিত ছিল না। এটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীনেই কার্যক্রম পরিচালনা করত। এখন প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে একটি অভিন্ন সাংগঠনিক কাঠামোর আওতায় আনা হচ্ছে।

নতুন এই কাঠামোর মাধ্যমে সন্ত্রাস ও উগ্রবাদ মোকাবিলায় কেন্দ্রীয় সমন্বয়ের পাশাপাশি মেট্রোপলিটন পর্যায়ে বিশেষায়িত ইউনিটের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

1

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

2

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

3

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

4

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

5

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

6

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

7

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

8

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

9

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

10

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

14

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

15

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

16

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

17

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

18

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

19

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

20