Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতে ঘরের বাইরে আড্ডা দিলে শিক্ষার্থীদের গ্রেপ্তার করবে পুলিশ: চট্টগ্রাম ডিআইজি

কক্সবাজার শহরের স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা সন্ধ্যা-রাতে অকারণে ঘরের বাইরে আড্ডা দিলে পুলিশ গ্রেপ্তার করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী। শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরে এক সুধী সমাবেশে কিশোর গ্যাং নির্মূলের প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

শহরের লালদিঘির পাড় এলাকায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি বলেন, ‘পর্যটন শহর কক্সবাজারে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক অবক্ষয় রোধে শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলে চলবে না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকারও দরকার। অপরাধ দমনে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, অভিভাবকদেরও এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানেরা কোথায় যায়, কোথায় আড্ডা দিচ্ছে তা খোঁজখবর রাখতে হবে।

নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আশপাশে কোথাও যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটলে চুপ না থেকে সবাইকে একযোগে তার প্রতিবাদ জানাতে হবে। উন্নয়ন বলতে শুধু ইট-পাথর ও দালানকোঠার উন্নয়নকে বোঝায় না, মানুষের মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে। তবেই সমাজ থেকে অপরাধ দূর হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার। এতে আরও বক্তব্য দেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম, কক্সবাজার কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা নাসিমা আক্তার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

1

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

4

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

5

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

8

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

9

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

10

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

11

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

12

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

13

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

14

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

15

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

20