Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রামীণ কল্যাণের কর আদায়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

প্রকাশিত: ২১:৪৭, ১২ অক্টোবর ২০২৬

ছবি: ফাইল ফটো

সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় দুটি প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ১৫ পৃষ্ঠার এবং অন্যটি ৩২ পৃষ্ঠার। গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট দুটি খারিজ করেন।

৩২ পৃষ্ঠার রায়ে আইন অনুযায়ী যতো দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকার সংশ্লিষ্ট কর কমিশনারসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য রায়ে নোটিশ জারির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচ করবর্ষের কর দাবি নিয়ে রিট দুটি করেছিলো গ্রামীণ কল্যাণ। গ্রামীণ টেলিকমের সঙ্গে চুক্তির আওতায় গ্রামীণফোনে বিনিয়োগ থেকে পাওয়া অর্থের করযোগ্য ধরন নিয়ে বিরোধের সূত্রপাত। গ্রামীণ কল্যাণের দাবি করা অর্থ লভ্যাংশ হিসেবে গণ্য হবে, নাকি ‘অন্যান্য উৎস থেকে আয়’ হিসেবে বিবেচিত হবে—তা নিয়ে কর কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। কর কর্তৃপক্ষের মতে, ওই অর্থ লভ্যাংশ নয়, বরং সুদ বা বিনিয়োগ থেকে পাওয়া আয়।

এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট অন্য একটি হাইকোর্ট বেঞ্চ রিট দুটি খারিজের রায় দিলেও ২৯ আগস্ট তা প্রত্যাহার করে নেন। বেঞ্চের এক বিচারক আগে মামলাগুলোতে সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করায় রায় প্রত্যাহার করা হয়। পরে প্রধান বিচারপতির নির্দেশে মামলাগুলো নতুন বেঞ্চে শুনানি হয়।

উল্লেখ্য, গ্রামীণ কল্যাণের প্রতিষ্ঠাতা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিভি/এমআর

মন্তব্য করুন:

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

1

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

2

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

3

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

4

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

5

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

6

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

7

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

8

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

9

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

10

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

11

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

12

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

13

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

16

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

17

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

18

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

19

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

20