পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট বোগদান শভিয়েনচকভস্কিকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে শুক্রবার রাতে কয়েকশ মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তিনজনকে আটক করে।
প্রেসিডেন্ট কারোল নাভরোকি সেনেগাল সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে ট্রাইব্যুনালে যান এবং বরখাস্ত প্রেসিডেন্টকে ভবনে প্রবেশে সহায়তা করেন। তিনি সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে সংসদীয় দলগুলোর প্রধানদের জরুরি বৈঠক ডেকেছেন।
প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সরকার শভিয়েনচকভস্কির বিরুদ্ধে আইন ভঙ্গ ও বিচারকদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ করেছে। অন্যদিকে বিরোধী দল পিআইএস এই বরখাস্তকে 'সাংবিধানিক শৃঙ্খলার ওপর হামলা' বলে নিন্দা করেছে।