Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিল্লি পুলিশের নোটিশ উপেক্ষা করে অভিজিৎ দিপকের পতাকা উত্তোলন কর্মসূচি বাতিলে অনীহা

দিল্লি পুলিশ শুক্রবার অভিজিৎ দিপকের বাসভবনে গিয়ে তাঁকে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি বাতিলের নোটিশ দিয়েছে। তবে দিপকে কর্মসূচি বাতিলে রাজি হননি এবং পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘চাইলে আমাকে ফাঁসিতে লটকে দিন।’

ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে, যখন দিল্লি পুলিশের একটি দল ঝান্ডেওয়ালার যে বাড়িতে দিপকে রয়েছেন সেখানে প্রবেশ করে। বাড়িটি মহারাষ্ট্রের এনসিপি (শারদ পাওয়ার) দলের নেতা অনীশ গাওয়ান্ডের। পুলিশের এই তৎপরতার ভিডিও ও ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, বসার ঘরে দিপকের মুখোমুখি সোফায় বসে রয়েছেন এক পুলিশ সদস্য, হাতে কিছু কাগজপত্র।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, পুলিশ দিপকেকে নোটিশ দিয়ে জানায় যে কনট প্লেস এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে এবং তিনি যেন আইন মেনে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনগণকে প্ররোচিত করছেন, যা বেআইনি।

পুলিশ-দিপকে কথোপকথনের একটি ভিডিও ককরোচ জনতা পার্টি প্রকাশ করেছে। ভিডিওতে দিপকে পুলিশকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব, জাতীয় পতাকা উড়াব, চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’

নোটিশের কাগজপত্র দেখে দিপকে পুলিশকে প্রশ্ন করেন, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে? এ কেমন ধরনের তামাশা? এটা কি নোটিশ? নোটিশ কি এমন হয়? সাদা কাগজে যা খুশি লিখে দেওয়া কি নোটিশ?’ তিনি আরও বলেন, ‘তামাশারও সীমা থাকা উচিত। একটাও ভিডিও কি দেখাতে পারবেন যেখানে লোকজনকে আমি হিংসাত্মক হতে প্ররোচিত করছি? চাইলে আমাকে ফাঁসিতে লটকে দিন।’

এদিকে, সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে মধ্য দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে। আম আদমি পার্টির পক্ষ থেকে শুক্রবার দুপুরে জাতীয় পতাকা নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংয়ের বাড়ি থেকে কয়েকশো ফুট লম্বা পতাকা মাথায় তুলে কর্মী-সমর্থকরা স্লোগান দিতে দিতে রাস্তা দিয়ে এগিয়ে যান।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে সংবাদ সম্মেলনে দিপকে অভিযোগ করেন, তাঁর বাড়ি ঘিরে পুলিশি তৎপরতা চলছে, নম্বরপ্লেটহীন গাড়ি ঘুরছে এবং সাদা পোশাকের পুলিশ খোঁজখবর নিচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, শুক্রবার বিকেলের আগেই তাঁকে ও তাঁর সমর্থকদের গ্রেপ্তার করা হতে পারে।

এখন দেখার বিষয়, পুলিশের নোটিশ উপেক্ষা করে দিপকে ও তাঁর সমর্থকরা কনট প্লেসে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলন করতে পারেন কি না এবং নোটিশ অমান্য করার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে কি না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

1

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

2

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

3

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

6

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

9

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

10

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

11

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

12

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

13

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

14

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

15

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

16

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

17

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

18

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

19

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

20