বিদেশি চাপের মুখে পারমাণবিক প্রকল্প থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ এসলামি। রোববার (১১ অক্টোবর) তেহরানে এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
এসলামি বলেন, পারমাণবিক প্রযুক্তি থেকে ইরানকে বঞ্চিত করার অধিকার কোনো বিদেশি শক্তির নেই। তিনি আরও মন্তব্য করেন, ওয়াশিংটন নিজের পারমাণবুক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে, অথচ ইরানের ক্ষেত্রে একই প্রযুক্তি ব্যবহারে বাধা দিচ্ছে।
এইওআই প্রধান জানান, যুদ্ধের চাপ থাকা সত্ত্বেও ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে তেহরানের।