Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘উইকার’ ছবির অন্তরঙ্গ দৃশ্যে বিছানা ভেঙে হাসিতে ফেটে পড়লেন দুই শিল্পী

হলিউডের নতুন ছবি ‘উইকার’-এ অন্তরঙ্গ দৃশ্যের শুটিং করতে গিয়ে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ড ও অলিভিয়া কোলম্যান। তাঁদের অন্তরঙ্গ দৃশ্য ধারণের সময় বিছানা ভেঙে যাওয়ার ঘটনা সেটে হাসির রোল তুলেছে। সম্প্রতি মার্কিন সাময়িকী পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন স্কারসগার্ড।

স্কারসগার্ড তাঁর বর্ণনায় বলেছেন, দৃশ্যটি ছিল অনেকটা রোলারকোস্টারে চড়ার মতো। বিছানাটি কখন ভেঙে পড়বে, তা নিয়ে তাঁরা আগে থেকেই একধরনের উত্তেজনা অনুভব করছিলেন। শেষ পর্যন্ত যখন সত্যিই বিছানা ভেঙে যায়, তখন হাসি থামানো কঠিন হয়ে পড়ে।

কোলম্যানও জানিয়েছেন, বিছানা ভেঙে পড়ার মুহূর্তে তাঁরা প্রাণ খুলে হেসেছিলেন। তাঁর মতে, ঘনিষ্ঠ দৃশ্যে হাস্যরস থাকলে অস্বস্তি অনেকটাই কমে যায় এবং বাস্তব জীবনের মতো স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। অন্যথায় অতিরিক্ত গম্ভীরভাবে প্রেমের দৃশ্য ধারণ করা তাঁর কাছে ভীষণ বিব্রতকর মনে হতো।

শুধু অন্তরঙ্গ দৃশ্যেই নয়, ‘উইকার’-এ স্কারসগার্ডকে আরও একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ছবিতে তাঁকে অভিনয় করতে হয়েছে সম্পূর্ণ বেত দিয়ে তৈরি এক পোশাক পরে, যা পরে স্বাভাবিকভাবে চলাফেরা করাও সহজ ছিল না। অভিনেতা জানিয়েছেন, শুটিংয়ের প্রথম কয়েক দিনেই তাঁদের ঘনিষ্ঠ দৃশ্য ধারণ করতে হয়েছিল, যখন পোশাকটির সীমাবদ্ধতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছিল।

পোশাকটি বাস্তব উপকরণে তৈরি ছিল এবং এতে কম্পিউটারনির্ভর দৃশ্যের ব্যবহার ছিল খুবই সামান্য। ফলে শরীরের নড়াচড়া, দৃশ্যের পরিকল্পনা ও অভিনয়ের ধরন—সবকিছুতেই বাড়তি সতর্কতা প্রয়োজন হয়েছিল। কোলম্যান মজা করে বলেছেন, স্কারসগার্ড যেভাবে পরিস্থিতি সামলেছেন, তাতে তিনি মুগ্ধ। তাঁর নিজের ক্ষেত্রে হলে হয়তো বারবার বিরতি চাইতেন। জবাবে স্কারসগার্ডও রসিকতা করে জানান, বাইরে থেকে অভিযোগ না করলেও ভেতরে ভেতরে তিনি কষ্ট পাচ্ছিলেন।

অ্যালেক্স হিউস্টন ফিশার ও এলেনর উইলসনের লেখা চিত্রনাট্যটি নির্মিত হয়েছে ‘দ্য উইকার হাজব্যান্ড’ নামের একটি ছোটগল্প অবলম্বনে। ছবিতে কোলম্যান অভিনয় করেছেন এক নিঃসঙ্গ গ্রামবাসী নারীর চরিত্রে, যিনি সঙ্গী পাওয়ার আশায় এক ঝুড়িশিল্পীকে দিয়ে নিজের জন্য বেতের তৈরি স্বামী বানান। সেই অদ্ভুত স্বামীর চরিত্রেই দেখা যাবে স্কারসগার্ডকে। ছবিতে পিটার ডিংকলেজও অভিনয় করেছেন।

স্কারসগার্ড জানিয়েছেন, ছবিটির প্রতি তাঁর আকর্ষণের কারণ শুধু অদ্ভুত কাহিনি নয়; গল্পের কোমলতা, রোমান্টিক আবহ ও হাস্যরসও তাঁকে টেনেছে। তাঁর মতে, ছবির চরিত্রগুলোকে গতানুগতিক ছাঁচে তৈরি করা হয়নি। এমনকি বিরোধী চরিত্রটির অবস্থানও বোঝার সুযোগ রয়েছে দর্শকের। ৩০ অক্টোবর থেকে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

4

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

5

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

6

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

7

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

8

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

9

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

10

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

11

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

12

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

13

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

14

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

17

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

18

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

19

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

20