শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে। এতে উদ্বিগ্ন হয়ে দেশ-বিদেশে থাকা তার আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা একের পর এক ফোন করতে থাকেন।
নিজের মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত বর্ষীয়ান এই নির্মাতা-অভিনেতা। তিনি বলেন, "আমি একদম ঠিক আছি। গতকাল থেকে এমন খবর ছড়িয়েছে। প্রথমে বিষয়টি খুব একটা পাত্তা দিইনি। কিন্তু আজ দেখছি, এটা সীমা অতিক্রম করেছে। দেশ-বিদেশে থাকা আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনরা একের পর এক ফোন করছেন।"