Deleted
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে ২৮ বছর পর শিক্ষকের বিদায়, অশ্রুসজল বিদায় সংবর্ধনা

যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে ২৮ বছর শিক্ষকতা শেষে অবসরে গেলেন রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নাসরিন আখতার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার অবসরোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষের কার্যালয়ের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থীরা। সবার হাতে ছিল গাঁদা ফুলের পাপড়ি। বিদায় সংবর্ধনা শেষে বাইরে এলে তাকে ঘিরে ধরেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। কেউ সালাম করেন, কেউ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে সুসজ্জিত একটি প্রাইভেটকারে সবার প্রিয় ‘বড় ম্যাম’-কে তুলে দেন শিক্ষার্থীরা।

এ উপলক্ষে বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অবসরোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক নাসরিন আখতারকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। এরপর একে একে সহকর্মী ও শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপহারের ছোট-বড় রঙিন বাক্স তুলে দেন।

এ সময় আবেগাপ্লুত নাসরিন আখতার বলেন, ‘কখনো ভাবিনি আমার শিক্ষকতা জীবনে অসাধারণ কোনো কাজ করেছি। সবার ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি যা দিয়েছি তার চেয়েও অনেক বেশি পেয়েছি।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম। একাদশ শ্রেণির বৃষ্টি ও তৃষার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য আলতাফ হোসেন, জামির হোসেন, সহকারী অধ্যাপক আবু সাঈদ, কুশল কুমার চক্রবর্তী, জান্নাতুল ফেরদৌস ও ময়না খাতুন, প্রভাষক আবু বক্কার, প্রাক্তন শিক্ষার্থী মমতাজ পারভীন, বর্তমান শিক্ষার্থী কানিজ সুবর্ণা মুক্তা প্রমুখ।

১৯৯৮ সালে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগদান করেন নাসরিন আখতার। কলেজের প্রতিষ্ঠালগ্নে দুর্দশা-সংকটকালীন থেকেই সামনের সারিতে ছিলেন। পরম মমতা ও নিষ্ঠার সঙ্গে বহু শিক্ষার্থীকে তিনি গড়েছেন, দিয়েছেন আলোর দিশা।

তিনি যশোর শহরের চুড়িপট্টি এলাকার বাসিন্দা। তার স্বামী নুরুল হোসেন সিদ্দিকী চুন্নু পেশায় একজন আইনজীবী। এই দম্পত্তির একমাত্র ছেলে নামিন সিদ্দিকী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে অধ্যায়নরত ও একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় জুনিয়র সাইন্টিস্ট হিসেবে কর্মরত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

1

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

2

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

3

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

4

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

5

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

6

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

7

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

8

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

9

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

10

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

11

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

12

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

13

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

14

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

15

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

16

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

17

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

20