বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলায় ২০২৭ শিক্ষাবর্ষে প্রভাতি ও দিবা শাখায় বাংলা মাধ্যমে শিশু শ্রেণি এবং ইংরেজি ভার্সনে শিশু ও প্রথম শ্রেণিতে নতুন ছাত্রছাত্রী ভর্তি করা হবে। ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
যে শ্রেণিতে ভর্তি করা হবে: প্রভাতি ও দিবা শাখায় বাংলা মাধ্যমে শিশু শ্রেণি এবং প্রভাতি ও দিবা শাখায় ইংরেজি ভার্সনে শিশু ও প্রথম শ্রেণি।
শিক্ষার্থীর বয়স: শিশু শ্রেণির জন্য ৫ থেকে ৬ বছর এবং প্রথম শ্রেণির জন্য ৬ থেকে ৭ বছর হতে হবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬। লটারি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর ২০২৬ এবং লটারির উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে ২ ডিসেম্বর ২০২৬।
আবেদন করার জন্য কলেজের ওয়েবসাইটে লগইন করতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলি ওয়েবসাইট থেকে জানা যাবে। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।