Deleted
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনোয়ার গার্লস কলেজে নার্সারি ভর্তি, আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত

ঢাকার শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজে সরকারি নীতিমালা অনুযায়ী আগামী ২০২৭ শিক্ষাবর্ষে নার্সারি শ্রেণিতে শূন্য আসনে প্রভাতি ও দিবা শাখায় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

যে শ্রেণিতে ভর্তি করা হবে— প্রভাতি শাখা: ১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম, ২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম। দিবা শাখা: ১. নার্সারি শ্রেণি–বাংলা মাধ্যম, ২. নার্সারি শ্রেণি–ইংরেজি মাধ্যম।

শিক্ষার্থীর বয়সসীমা— ১ জানুয়ারি ২০২৭ তারিখে ৪ বছরের ঊর্ধ্বে এবং ৫ বছরের নিচে (জন্মতারিখ ১ জানুয়ারি ২০২২ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ) এর মধ্যে থাকতে হবে।

ক্যাটাগরি— ক. সামরিক বাহিনীর সদস্যদের সন্তান (কর্মরত ও অবসরপ্রাপ্ত) এবং প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত (কর্মরত কর্মকর্তা ও কর্মচারী)। খ. বেসামরিক ও অন্য ব্যক্তিদের সন্তান।

অনলাইনে আবেদন ও প্রবেশপত্র— অনলাইনে আবেদন www.sagc.edu.bd ওয়েবসাইটে Nursery Admission–এ ক্লিক করে ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত নার্সারি ভর্তির জন্য আবেদন করা যাবে। আবেদন করা শিক্ষার্থীর প্রবেশপত্র সংরক্ষণ করে রাখতে হবে।

আবেদনপত্রের মূল্যতালিকা— ফরমের মূল্য, সেবাদানকারী প্রতিষ্ঠানের চার্জ (ব্যাংক ও অনলাইন চার্জ)সহ ৩০০ টাকা এবং ৩০ টাকা, মোট মূল্য = ৩৩০ টাকা।

সাক্ষাৎকারের তারিখ— ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ২০২৬ তারিখ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীর প্রবেশপত্র, জন্মনিবন্ধন, ক্যাটাগরিসহ সব তথ্যের সত্যতা যাচাই–বাছাইয়ের লক্ষ্যে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের সময় মা–বাবা শিক্ষার্থীর সঙ্গে উপস্থিত থাকবেন। একজন শিক্ষার্থী প্রভাতি ও দিবা উভয় শিফটে আবেদন করতে পারবে। উভয় শিফটে আবেদন করা শিক্ষার্থীদের একবারই সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

লটারির তারিখ ও সময়সূচি— ৮, ৯ ও ১০ ডিসেম্বর ২০২৬ অনলাইনে অনুষ্ঠিত হবে। লটারির প্রক্রিয়া ও সময় পরবর্তী সময় ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ভর্তির তারিখ ও সময়সূচি— প্রভাতি (বাংলা ও ইংরেজি মাধ্যম): ১৩ ডিসেম্বর ২০২৬ ও দিবা (বাংলা ও ইংরেজি মাধ্যম): ১৪ ডিসেম্বর ২০২৬। সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

1

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

2

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

3

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

9

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

10

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

11

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

12

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

13

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

16

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

17

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

18

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

19

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

20