Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশের সবচেয়ে দামি মোটরবাইক ইয়ামাহা আর১৫এম মনস্টার

বাংলাদেশের বাজারে অফিসিয়ালি সবচেয়ে দামি মোটরবাইক হিসেবে স্থান করে নিয়েছে এসিআই মোটরস পরিবেশিত ইয়ামাহা আর১৫এম মনস্টার সংস্করণ। স্পোর্টস বাইকপ্রেমীদের স্বপ্নের এ বাইকের বর্তমান দাম ৬ লাখ ৯০ হাজার টাকা।

দুরন্ত গতির সাথে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মটোজিপি রেসিং বাইকের আদলে এ গতিদানব তৈরি করা হয়েছে। এতে রয়েছে স্মার্ট মোটর জেনারেটর হাইব্রিড সিস্টেম, ভিভিএ প্রযুক্তিসমৃদ্ধ ১৫৫ সিসির এলসিফোরভি এসওএইচসি এফআই ইঞ্জিন, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম ও কুইক শিফটার।

নৈপুণ্যের বাহার ও স্পোর্টি লুকের কারণে তরুণ বাইকারদের কাছে আর১৫ সিরিজ সব সময় জনপ্রিয়। তবে আর১৫এম মডেলটি সাধারণ আর১৫ থেকে অনেকটাই আলাদা। এতে প্রিমিয়াম ফিনিশিং, ট্র্যাক-ফোকাসড অ্যারোডাইনামিক বডি এবং চলন্ত পথে নিরাপত্তার বলয় রয়েছে।

অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, ডুয়েল চ্যানেল এবিএস, ইউএসডি সাসপেনশন ও রঙিন টিএফটি মিটারের মতো সুবিধা বাইকটিকে রেসিং ট্র্যাকের পূর্ণ আমেজ এনে দেয়। বাইকটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

দেশের বাজারে এসিআই মোটরস এই উচ্চপ্রযুক্তির ফ্ল্যাগশিপ মডেল বাজারজাত করছে। দাম কিছুটা বেশি হলেও আধুনিক নিরাপত্তা সুবিধা ও সর্বোচ্চ গতির শিহরণ পেতে বাইকটি এখন বাইকপ্রেমীদের তালিকার শীর্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

1

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

4

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

5

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

6

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

7

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

8

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

9

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

10

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

11

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

12

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

13

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

16

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

17

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

18

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

19

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

20