Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শুভাগতের ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল, নাঈমের ১৭৬

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে ময়মনসিংহের বিপক্ষে ঢাকার প্রথম ইনিংসে ৩৮৭ রান হয়েছে। দ্বিতীয় দিনের শুরুতে ৪ উইকেটে ২২৬ রান নিয়ে খেলা ময়মনসিংহ ১ রান যোগ করতেই হারায় আরও ২ উইকেট। ফিরে যান আগের দিনের অপরাজিত মাহফিজুল ইসলাম (১১৬) ও রিজান হোসেন (৪৪)। ৫ রান যোগ হওয়ার পর বিদায় নেন আবু হায়দারও। ২৩২/৭ থেকে শেষ পর্যন্ত ৩৮৭ রানে অলআউট হয় ময়মনসিংহ।

শুভাগত হোম ও রাকিবুল হাসান ঢাকার বোলারদের হতাশ করে অষ্টম উইকেটে যোগ করেন ১২৮ রান। দুজনেই ফিফটি পেয়েছেন। শুভাগত ৭১ ও অধিনায়ক রাকিবুল করেছেন ৬১ রান। ৭০ রানে মাথায় প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শুভাগত। তাতে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেয়ে গেলেন শুভাগত।

ঢাকার লেগ স্পিনার আমিনুল ইসলাম ৪ ও পেসার সুমন খান পেয়েছেন ৩ উইকেট। তাঁদের দল দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১২০ রান তুলে। অধিনায়ক মোহাম্মদ নাঈম অপরাজিত আছেন ৬৪ রানে।

এবারের জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন মিম মোসাদ্দেক। প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ৬০ ও দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহের বিপক্ষে ১৫৭ রানের ইনিংস খেলা রংপুর ওপেনার আজ তৃতীয় রাউন্ডে সিলেটের বিপক্ষে খেলেছেন ৫৯ রানের ইনিংস। আগের দুই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ফিফটি পাওয়া রংপুর অধিনায়ক আকবর আলী এবার প্রথম ইনিংসে খেলেছেন ৭৪ রানের ইনিংস।

তবু তাঁদের দল খুব বেশি রান করতে পারেনি। চট্টগ্রামে ১ উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করা দলটি অলআউট হয়েছে ২০৬ রানে। তাতেই অবশ্য প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় রংপুর। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৪ রান তুলে সিলেট এগিয়ে গেছে ৭ রানে।

সিলেটের অফ স্পিনার নাঈম আহমেদ ২৫ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। জাতীয় দলের তারকা নাসুম আহমেদ নিয়েছেন ৩ উইকেট।

সিলেটে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের বিপক্ষে ১১২ রানে এগিয়ে খুলনা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬১ রান তোলা খুলনা আর কত রানের লিড নিতে পারবে, দেখার আছে সেটিই। দলের ভরসা হয়ে ৫৮ রানে অপরাজিত আছেন জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেন। দলটির ওপেনার এনামুল হক করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান।

এর আগে ৩ উইকেটে ৭০ রান নিয়ে দিন শুরু করা চট্টগ্রামের প্রথম ইনিংস থামে ২৫০ রানে। ফিফটি পেয়েছেন তিন ব্যাটসম্যান শাহাদাত হোসেন (৫০), ইরফান শুক্কুর (৫৯) ও শামীম হোসেন (৫১)। খুলনার অফ স্পিনার শেখ পারভেজ ৪টি ও সামিউন বাসীর পেয়েছেন ৩ উইকেট।

রাজশাহীতে আজ দ্বিতীয় দিনে বরিশালের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ঠিক ৪০০ রান তুলেছে রাজশাহী। দ্বিতীয় দিন শেষে দলটির স্কোর ৫ উইকেটে ৪২৪ রান। স্বাগতিকেরা এগিয়ে ১৯৫ রানে।

রাজশাহীর বাঁহাতি ব্যাটসম্যান নাঈম আহমেদ প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন ১৭৬ রানে। ২৩৩ বলের ইনিংসে ২৫টি চার মেরেছেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান।

১৫২ রানের চতুর্থ উইকেট জুটিতে তাঁর সঙ্গী সাব্বির রহমান করেছেন ৮৬ রান। এ ছাড়া এসএম মেহেরব অপরাজিত ৫৭ রানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

2

আইওটি কী ও কীভাবে কাজ করে

3

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

4

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

5

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

6

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

7

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

12

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

13

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

14

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

15

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

16

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

17

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

18

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

19

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

20