Deleted
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোচিং লাইসেন্স বিক্রির অভিযোগে ম্যারাডোনার সাবেক সহকারী মানকুসো

আর্জেন্টিনার ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের (এটিএফএ) ভেতরে একটি সনদ বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে আলেহান্দ্রো মানকুসোর বিরুদ্ধে। একসময় তিনি কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সহকারী কোচ ছিলেন। অভিযোগ রয়েছে, তার মাধ্যমে থিয়াগো সিলভা, ফেলিপে মেলোসহ আরও অনেক সাবেক ফুটবলার কোচিংয়ের সনদ পেয়েছেন।

মানকুসো আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে আর্জেন্টিনার ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনে ভুয়া সনদ বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সাবেক খেলোয়াড়দের কোচিংয়ের কোর্স না করেই লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো এবং মাত্র ১০ দিনের মধ্যে তাদের লাইসেন্স দেওয়ার কথা বলা হতো।

সংবাদমাধ্যম ইউওএল-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আর্জেন্টিনার অন্যতম মর্যাদাপূর্ণ কোচিং শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে পরিচালিত একটি লাইসেন্সিং মাফিয়া বা লাইসেন্স বিক্রি চক্রের অংশ হতে পারেন মানকুসো। প্রকাশিত একটি অডিও রেকর্ডিংয়ে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, আমি আমাদের ফেডারেশন সভাপতির সঙ্গে এমন একটি সমঝোতা করেছি, যাতে ফুটবল খেলা এসব তারকার অনলাইন কোর্সটি করতে না হয়। ব্যস, বিষয়টি শেষ। এসব খেলোয়াড় সারা জীবন ফুটবল খেলেছে, তাদের কি সত্যিই তিন বছরের অনলাইন কোর্স করতে হবে?

অভিযোগ অনুযায়ী, সাবেক বোকা জুনিয়র্স ও ইন্ডিপেন্ডিয়েন্তের খেলোয়াড় মানকুসোর মাধ্যমে কোচিংয়ের লাইসেন্স পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন থিয়াগো সিলভা, লুইজ গুস্তাভো, দিয়েগো লুগানো, পাওলো গুয়েরেরো, রবার্তো কার্লোস, ফেলিপে মেলো, অ্যালেক্স ডি সুজা, পেতকোভিচ ও পাওলিনহো। এসব সনদ প্রায় তাৎক্ষণিকভাবে পেতে আবেদনকারীদের ১ লাখ ব্রাজিলিয়ান রিয়াল দিতে হতো বলে অভিযোগ করা হয়েছে।

ব্রাজিলের ফুটবলারদের সনদ হাতে একটি ছবিতে থিয়াগো সিলভার সনদও দেখা যায়। সেখানে সনদটির তারিখ ডিসেম্বর ২০২৩ উল্লেখ ছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাতে স্বাক্ষর ছিল ভিক্টর কোকোর, যিনি ২০২০ সালে এটিএফএর পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

অভিযোগের বিষয়ে মানকুসো বলেন, অনেক ব্রাজিলিয়ান আমাকে ফোন করেন। কেন? কারণ ব্রাজিলে আমি খুব পরিচিত একজন মানুষ। তারা জানতে চান, কীভাবে এটি করা যায়, কীভাবে এটি পাওয়া যায়। আমি তাদের ফেডারেশনে যোগাযোগের তথ্য দিই, যাতে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি ফেডারেশনে নেই, ফেডারেশনের কোনো অংশও নই। তারা কীভাবে এটি করতে হয় জানতে চাইলে আমি শুধু বিষয়টি সহজ করে দিই, এর বেশি কিছু নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

1

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

2

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

3

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

4

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

5

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

6

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

9

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

10

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

11

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

12

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

13

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

14

আইওটি কী ও কীভাবে কাজ করে

15

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

16

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

17

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

18

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

19

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

20