Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেস্তোরাঁয় গোপনে ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার

সিলেট নগরের একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তারের পর আজ সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা সিলেট নগরের জিন্দাবাহার এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারী। গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিলেট কোতোয়ালি থানা-পুলিশ।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বলেন, রেস্তোরাঁর দুই কর্মচারীকে গোয়েন্দা ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য আরও কেউ সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে এক তরুণ তাঁর বান্ধবীকে নিয়ে জিন্দাবাজারের একটি রেস্তোরাঁয় খেতে যান। এ সময় তাঁদের গোপনে ছবি তোলা হয়। পরে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে হেনস্তা ও অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়।

অভিযোগে ওই তরুণ উল্লেখ করেন, ফেসবুকের বিভিন্ন পেজ থেকে তাঁর ও তাঁর বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অপপ্রচার, হয়রানি ও উসকানি দেওয়া হচ্ছে। এতে দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তাঁরা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

পুলিশ জানায়, রেস্তোরাঁর সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ওই রেস্তোরাঁর দুই কর্মচারীকে আটক করা হয়। পরে রোববার রাতে রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে আহবাবুজ্জামান আনোয়ার ও সামছুল আমীনকে আটক করা হয়। পরে ভুক্তভোগী তরুণ আজ মামলা করলে ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

1

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

4

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

5

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

6

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

7

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

8

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

9

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

10

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

11

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

12

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

13

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

14

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

15

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

16

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

19

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

20