ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। এই অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
শ্রমিকদের এই আন্দোলনের ফলে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
উল্লেখ্য, এর আগেও একই দাবিতে গাজীপুরে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।