Deleted
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেফতার, ৫৩ মামলা

রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এ সংক্রান্তে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই ৫২৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১০২ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া ওয়ারী বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৭৩ জন, লালবাগ বিভাগে ৬৭ জন, উত্তরা বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, গুলশান বিভাগে ৫২ জন এবং রমনা বিভাগে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৯ জন এবং সিটিটিসির অভিযানে ১ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা ও ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এছাড়া ১টি বাস, ৯টি মোবাইল ফোন, নন-জুডিশিয়াল স্ট্যাম্প, নগদ অর্থ, ভেজাল ওষুধ ও প্রসাধনী এবং এগুলো তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

1

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

2

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

3

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

4

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

5

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

6

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

7

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

8

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

9

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

10

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

11

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

12

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

15

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

16

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

19

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

20