Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

চারবার হত্যার হুমকি পেয়েছেন বাবা সিদ্দিকের ছেলে জিশান

অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনার পর নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিক। তিনি জানিয়েছেন, গত দুই মাসে কমপক্ষে চারবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জিশান সিদ্দিক বিখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদদের ওপর এ ধরনের মর্মান্তিক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, একজন জনপ্রতিনিধি হয়েও যদি নিজের নিরাপত্তা না থাকে, তবে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ বোধ করবে।

প্রসঙ্গত, ঠিক দুই বছর আগে মুম্বাইয়ে প্রকাশ্যে বিষ্ণোই গ্যাংয়ের বন্দুক হামলায় প্রাণ হারান এই রাজনীতিবিদের পিতা সাবেক মন্ত্রী ও বলিউড পাড়ার আলোচিত মুখ বাবা সিদ্দিক। এরপর থেকে সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে হত্যার হুমকি পেয়েছেন বহু বলিউড তারকা ও রাজনীতিক।

উল্লেখ্য, রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে মুম্বাইয়ের জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পান তিনি। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে এক ব্যক্তি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষে হামলার দায় স্বীকার করেন। পরে এ ঘটনায় তিন সন্দেহভাজনকে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

1

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

2

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

3

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

4

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

5

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

6

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

7

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

8

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

9

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

10

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

11

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

12

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

13

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

14

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

15

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

16

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

19

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

20