Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস উদযাপন করল ফাইভআর

রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় গতকাল বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস উদযাপন করেছে বৈশ্বিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফাইভআর। ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ ও সম্ভাবনাকে তুলে ধরতে ফাইভআর বাংলাদেশ কমিউনিটি আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সার ডে ২০২৬: দ্য ফিউচার অব ফ্রিল্যান্সিং’ শীর্ষক এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ৭০ জন ফ্রিল্যান্সার এবং পেশাজীবী অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডিজিটাল বিপণন নিয়ে বিশেষ প্যানেল আলোচনা। প্যানেল আলোচনায় ফাইভআরের টপ-রেটেড ও ভেটেড প্রো সেলার রাহিতুল ইসলাম ডিজিটাল বিপণন খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। ডিজিটাল বিপণন খাতে বিশ্বজুড়ে চলা তীব্র প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল নিয়েও আলোচনা করেন তিনি।

ফাইভআরের শীর্ষস্থানীয় ও যাচাইকৃত ভেটেড প্রো এবং টপ রেটেড সেলার ফ্রিল্যান্সার পপি রানী সিনহা প্রথম আলোকে বলেন, ‘দেশের উদীয়মান ফ্রিল্যান্সিং কমিউনিটির জন্য এটি ছিল এক গর্বের মুহূর্ত ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যা বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক বাজারে আরও আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সাফল্য উদযাপন করার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় এবং কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন ফাইভআর বাংলাদেশের কমিউনিটি ম্যানেজার জাহিদ ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

2

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

3

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

4

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

9

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

10

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

11

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

12

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

13

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

14

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

15

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

16

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

17

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

18

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

19

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

20