অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজস্ব খাতভুক্ত ৩টি ভিন্ন পদে মোট ৩৫ জন চাকরির সুযোগ পাবেন। অনলাইনে আবেদন শুরু ৩ নভেম্বর ২০২৬ থেকে এবং ২৩ নভেম্বর ২০২৬-এ আবেদন শেষ হবে।
পদের নাম ও সংখ্যা: ১. ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা ১০, বেতনস্কেল ২৪০০০-৫৮০০০ টাকা। ২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা ১২, বেতনস্কেল ২১৯০০-৫২৯০০ টাকা। ৩. অফিস সহায়ক পদসংখ্যা ১৩, বেতনস্কেল ২০০০০-৪৮৪০০ টাকা।
বয়সসংক্রান্ত তথ্য: আবেদনকারীর বয়স ১ নভেম্বর সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটে আবেদন করতে হবে। সফলভাবে আবেদন সাবমিট করার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।