পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, পাঁচতলা ভবনটির দোতলায় সাংবাদিকদের বসার রুমে বইপত্রে আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিস পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাবের লাউঞ্জে তদন্ত করে আগুন লাগার উৎস বের করার তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা।