Deleted
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

শান্তিতে নোবেল পাওয়া উচিত, তবে কমিটির সিদ্ধান্ত জানি না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বৈশ্বিক শান্তি রক্ষায় তার অবদানের স্বীকৃতি হিসেবে তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত। তবে নরওয়ের নোবেল কমিটি তাকে এই পুরস্কার দেবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, তিনি এ বছর শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাশা করছেন কিনা। জবাবে ট্রাম্প বলেন, “আমি মনে করি, আমার নোবেল পাওয়া উচিত। তবে আমি জানি না তাদের সিদ্ধান্ত কী হবে। আমার মতো লোকজনকে পুরস্কার না দেওয়ার ব্যাপারে তাদের সুনাম রয়েছে।”

২০২৬ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে গত ৫ অক্টোবর থেকে। চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেলজয়ীদের নাম ইতোমধ্যে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

২০২৫ সালে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন যে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি পাওয়ার যোগ্য তিনি। গত বছর শান্তিতে নোবেল জয় করেছিলেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। তবে পুরস্কার লাভের পর গত জানুয়ারিতে নিজের নোবেল পদক তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে উপহার দিয়েছিলেন।

ওভাল অফিসে সেই স্মৃতি স্মরণ করে ট্রাম্প বলেন, “এখন সেই সময় এসেছে। তবে গতবার পুরস্কারজয়ী ব্যক্তি যখন বলেছিলেন যে ইতিহাসের আর কারও চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পই এই পুরস্কারের বেশি যোগ্য, তখন পরোক্ষভাবে তা পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছিলাম।”

প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর আন্তর্জাতিক আটটি সংঘাতপূর্ণ পরিস্থিতি সামাল দেওয়ার স্বীকৃতি হিসেবে তার এ বছরের শান্তি পুরস্কারটি পাওয়া উচিত। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা ইতোমধ্যে জানিয়েছেন, তারা ট্রাম্পকে মনোনীত করেছেন; যদিও এই তথ্যের সত্যতা যাচাই করার কোনো উপায় নেই।

ট্রাম্প যেসব সংঘাতের সমাধান করেছেন বলে দাবি করেন, সেসবের সাথে জড়িত পক্ষদের অনেকেই সংঘাত সমাধানে প্রেসিডেন্টের কূটনৈতিক ভূমিকার বিষয়টি অস্বীকার করে। এছাড়া ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের মতো কিছু অঞ্চলে আবারও সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কোনো সমাধান ট্রাম্পের পক্ষে সম্ভব হয়নি, অথচ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হোয়াইট হাউসে তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই তিনি এই যুদ্ধের অবসান ঘটাবেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে সাত মাস ধরে এক চাপা সংঘাত চলছে, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে।

এ বছর পুরস্কার জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকা সম্ভাব্যদের তালিকায় ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও রয়েছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

3

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

6

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

10

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

11

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

12

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

13

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

14

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

15

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

16

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

17

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

18

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

19

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

20