Deleted
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশুসহ নিহত ৮

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ইরি শহরে এক ব্যক্তির বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু রয়েছে। ভয়াবহ এ হত্যাকাণ্ড চালানোর পর ৪৫ বছর বয়সী ওই বন্দুকধারী নিজেও গুলিতে আত্মহত্যা করেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর রয়টার্সের।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরি শহরের পুলিশ বিভাগ শুক্রবার সন্ধ্যার এই নারকীয় হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে। ইরি পুলিশ প্রধান রিক লোরাহ জানান, হামলাকারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা না হলেও নিশ্চিত করা হয়েছে যে, নিহত আটজনের মধ্যে সাতজনই হামলাকারীর আত্মীয় এবং অন্যজন তাদের পারিবারিক বন্ধু। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তি নিজের গুলিতে মারা যান।

পুলিশের ভাষ্যমতে, পেরি স্ট্রিটের একটি আবাসিক বাড়িতে প্রবেশ করে প্রথমে হত্যাকাণ্ড চালান ওই ব্যক্তি। এরপর বাইরে বেরিয়ে রাস্তায় দু'জন নারীকে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় সাহায্যের আশায় প্রতিবেশীদের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ওই দুই নারী রাস্তায় লুটিয়ে পড়েন এবং সেখানেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে বাড়ির দ্বিতীয় তলা থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়।

২৮ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা পুলিশপ্রধান রিক লোরাহ এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, কিছু দৃশ্য ঘটনাস্থল ত্যাগ করার পরও দীর্ঘদিন মনে গেঁথে থাকে; এটি তেমনই একটি ভয়াবহ দৃশ্য। সেখানে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, সে বিষয়ে এখনো কোনো উদ্দেশ্য নিশ্চিত করা যায়নি।

শহরের মেয়র দারিয়া ডেভলিন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, চরম সংকটময় মুহূর্তে তারা দায়িত্ব পালন করেছেন। নিহতদের পরিবার ও পুরো ইরি সম্প্রদায়ের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মেয়র ডেভলিনের সঙ্গে যোগাযোগ করে অঙ্গরাজ্য প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আগ্নেয়াস্ত্রের ব্যাকগ্রাউন্ড চেক ও অনুমোদনহীন 'ঘোস্ট গান'-এর ওপর কড়াকড়ি আরোপসহ দীর্ঘদিন আটকে থাকা বন্দুক নিয়ন্ত্রণ সংস্কার আইন পাসের প্রয়োজনীয়তার ওপর আবারও জোর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, অলাভজনক গবেষণা সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত চার শতাধিক গণগুলিবর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। পেনসিলভানিয়ায় সর্বশেষ গত জুলাইয়ে ফিলাডেলফিয়ায় এমন বড় ধরনের সহিংসতার রেকর্ড ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

1

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

2

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

3

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

4

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

5

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

6

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

9

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

10

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

11

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

12

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

13

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

14

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

15

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

16

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

17

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

20