Deleted
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাদাখের ২৮ এলাকার নতুন নামকরণ করে মানচিত্র প্রকাশ চীনের, তীব্র প্রতিবাদ ভারতের

ভারতের সীমান্তবর্তী অন্তত ২৮টি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। বেইজিংয়ের এই পদক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারত বলেছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ তাদের ‘অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ’ ছিল, আছে এবং চিরকাল থাকবে; চীনের অস্বীকৃতিতে এই অকাট্য বাস্তবতা বদলে যাবে না।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং দাবি করেন, ভারত একতরফাভাবে ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’ ঘোষণা করেছে, যা চীন কখনোই মেনে নেয়নি। তাঁর দাবি, চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলের এসব এলাকা ঐতিহাসিকভাবেই চীনের ভূখণ্ড। তাই, ভারতের কোনো পদক্ষেপই এখানে বৈধ বা কার্যকর হবে না।

চীনের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে নয়াদিল্লি বলেছে, ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের “অবিচ্ছেদ্য ও অবিভাজ্য” অংশ। চীন যতবারই অস্বীকার করুক না কেন, এই প্রতিষ্ঠিত সত্য কোনোভাবেই বদলে যাবে না।’ ভারতের অভ্যন্তরীণ বিষয় ও সীমানা নিয়ে কথা বলার কোনো অধিকার বেইজিংয়ের নেই বলেও মন্তব্য করা হয়েছে।

বিতর্কিত এসব অঞ্চলের তালিকায় রয়েছে ২০২০ সালের সীমান্ত উত্তেজনার প্রধান কেন্দ্রবিন্দু ‘গোগরা’ ও ‘হট স্প্রিং’। এ ছাড়া রয়েছে আলিশা গিরি, কারুন পীর ও জোরাওয়ার পিকের মতো কৌশলগত পাহাড়, গিরিপথ ও হিমবাহ।

২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। ১৯৭৫ সালের পর দুই দেশের মধ্যে প্রথম প্রাণঘাতী সামরিক সংঘাত ছিল সেটি। ওই ঘটনায় ভারতের অন্তত ২০ সেনা নিহত হন। চীনের ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি, যদি ভারতের গণমাধ্যমে চীনের চার সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

পরে সেনা প্রত্যাহারে উভয় দেশ সম্মত হলেও সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা বরাবর চাপা উত্তেজনা রয়েই গেছে। নতুন মানচিত্র আর সীমান্ত এলাকা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে এই কূটনৈতিক টানাপোড়েন শুরু হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

1

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

2

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

3

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

4

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

5

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

6

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

7

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

10

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

13

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

14

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

15

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

16

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

17

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

18

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

19

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

20