Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পানছড়িতে সাঁওতালদের দাসাই নাচ, দশমীর পর খিচুড়ি ভোজ

পরনে সাদা ধুতি ও জামা, কানে গুঁজে ফুল। মাদল ও বাঁশির তালে তালে নাচছেন একদল পুরুষ। নাচ-গান শেষ হতেই দর্শকদের উচ্ছ্বাস, আর তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে টাকা, চাল, ফলমূল ও পানীয়। শুক্রবার দুপুরে পানছড়ির বড় সাঁওতালপাড়ায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

প্রতিবছর দুর্গাপূজায় এ পাড়ায় ‘দাসাই’ নাচের আসর বসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। নাচ পরিবেশনকারী দলের সদস্যরা জানান, দুর্গাপূজাসহ বিভিন্ন মাঙ্গলিক উৎসবে তারা পাড়ায় পাড়ায় গিয়ে এই নাচ করেন। তবে এর আগে নিজেদের পাড়ায় নাচ ও পূজা সম্পন্ন করেন।

সরেজমিনে দেখা যায়, একটি গৃহস্থবাড়ির উঠানে মাদলের তালে তালে চলছে নাচ। এর সঙ্গে পরিবেশিত হচ্ছে গান—‘আতো গাতি কুরি কোড়া, মায়া জালাং ছাড়া কিদেই, মায়া জালাং ছাড়া কিদেই, ইনদ ভেদ কান বোঙ্গা দেউড়ে।’ এর অর্থ ‘গাঁয়ের যত যুবক-যুবতী, আটকা ছিলাম মায়ায় তাদের, এখন আমার যাওয়ার পালা, ছিঁড়ল মায়া।’ ওই বাড়ির উঠান শেষ করে অন্য বাড়ির দিকে এগিয়ে যান দলটির সদস্যরা। সেখানেও মাদল ও বাঁশির সুরে মুখর হয়ে ওঠে পুরো পাড়া।

স্থানীয়রা জানান, দুর্গাপূজা ছাড়াও বিভিন্ন মাঙ্গলিক উৎসবে সাঁওতালদের এই নাচ পরিবেশিত হয়। সাঁওতালদের বিশ্বাস, নাচ ঐশ্বরিক দান। দেবতাদের সন্তুষ্টি ও মনোরঞ্জনের উদ্দেশ্যে এই নাচের মধ্য দিয়ে তারা ‘দাসাই বঙ্গা’ বা দাসাই দেবতার প্রতি ভক্তি নিবেদন করেন। এর মধ্য দিয়ে পরিবার, এলাকাবাসী ও সমাজের সুখ-সমৃদ্ধি অটুট থাকে।

রীতি অনুযায়ী, নাচের দলটি গ্রাম থেকে গ্রামে ঘুরে মাদল ও বাঁশি বাজিয়ে গান গায় এবং নাচ পরিবেশন করে। বাড়ি বাড়ি গিয়ে নাচ দেখানোর পর গৃহস্থরা খুশি হয়ে তাদের টাকা, চাল, মুরগি, ফলমূল, শাকসবজিসহ নানা উপহার দেন। দুর্গাপূজার সময় কয়েক দিন ধরে এ ধরনের নাচের আয়োজন দেখা যায়।

পানছড়ির বড় সাঁওতালপাড়ায় নাচ পরিবেশনের সময় কথা হয় দলের প্রধান রাম সাঁওতালের সঙ্গে। তিনি বলেন, পাড়ায় নাচ করতে গেলে গৃহস্থরা খুশি হয়ে টাকা, চাল, শস্য ও বিভিন্ন ফলমূল উপহার দেন। গতকাল বৃহস্পতিবার তারা দুর্গম তারাবনছড়া এলাকায় গিয়েছিলেন। সকাল আটটায় বের হয়ে রাত নয়টার দিকে ফিরেছেন। গৃহস্থরা খুশি হয়ে মনভরে উপহার দিয়েছেন।

বড় সাঁওতালপাড়ার কারবারি (পাড়াপ্রধান) আকাশ সাঁওতাল বলেন, একসময় পূজার প্রায় ১৫ দিন আগে থেকেই বিভিন্ন পাড়ায় গিয়ে নাচ হতো। এখন পূজার এক দিন আগে শুরু হয়ে দশমীর দিন পর্যন্ত চলে এ আয়োজন। আগের মতো সবাই নাচে অংশ নিতে পারেন না, সবাই নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তবে নাচ শুরু হলে ছেলে-বুড়ো অনেকেই এতে যোগ দেন।

আকাশ সাঁওতাল আরও বলেন, গৃহস্থদের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রী প্রতিদিন এক জায়গায় জমা করা হয়। দশমীর পর সুবিধাজনক একটি দিন দেখে পাড়ার সবাই মিলে খিচুড়ি রান্না করেন। পূজা দিয়ে মন্দিরে বসে সবাই মিলে সেই খাবার খান। উপহার থেকে পাওয়া টাকা খরচের পর অবশিষ্ট অর্থ মন্দিরের কাজে ব্যয় করা হয়। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

1

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

2

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

3

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

4

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

5

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

6

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

7

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

8

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

11

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

12

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

13

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

14

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

15

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

16

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

17

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

18

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

19

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

20