Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাইন্যান্সসহ শীর্ষ ক্রিপ্টো হ্যাকিং: ৬৩০ কোটি ডলার থেকে মাউন্ট গক্স

ক্রিপ্টোকারেন্সি বাজারের বিস্তার, ব্লকচেইনের নিরাপত্তাত্রুটি ও বৈশ্বিক সাইবার অপরাধের গভীরতার কারণে ক্রিপ্টো খাতে হ্যাকিংয়ের ঘটনা বাড়ছে। ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় সাইবার আক্রমণ এবং হ্যাকিংয়ের মাধ্যমে বড় ধরনের আর্থিক ক্ষতির ঘটনা প্রায়ই ঘটে থাকে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ৬৩০ কোটি ডলারের বাইন্যান্স হ্যাকিং থেকে শুরু করে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন বড় কেলেঙ্কারি ডিজিটাল সম্পদের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। হ্যাকিংয়ের সময় ক্ষতির পরিমাণ বিশাল হলেও অনেক ক্ষেত্রে পরবর্তী সময় কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপ ও ফ্রিজ করার মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ তহবিল পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

হ্যাকিংয়ের তালিকায় দেখা যায়, ২০২৬ সালের অক্টোবরে বাইন্যান্সে প্রায় ৬৩০ কোটি ডলারের রেকর্ড পরিমাণ হ্যাকিংয়ের ঘটনা ঘটে। তবে বাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ই হি জানান, এর মধ্যে ২৮৩ কোটি ডলারের বেশি অর্থ এরই মধ্যে ফ্রিজ করা হয়েছে এবং সব ক্ষতি বাইন্যান্স নিজে বহন করবে।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাইবিট এক্সচেঞ্জে প্রায় ১৫০ কোটি ডলারের সাইবার হামলার ঘটনা ঘটে। এফবিআই এ ঘটনার পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে বলে চিহ্নিত করেছে। পরবর্তী সময় গ্রাহকদের তহবিল সুরক্ষা দেওয়া হয়। এ ছাড়া ২০২২ সালের মার্চে রনিন নেটওয়ার্ক বা অ্যাক্সি ইনফিনিটিতে প্রায় ৬২ কোটি ডলার সমপরিমাণ ক্রিপ্টো চুরি হয়। উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করা এ ঘটনায় ব্যবহারকারীদের অর্থ পরে ফেরত দেওয়া হয়।

২০২১ সালের আগস্টে পলি নেটওয়ার্কে প্রায় ৬১ কোটি ডলারের হ্যাকিং হলেও হ্যাকার নিজেই প্রায় সব অর্থ ফেরত দিয়ে দেয়। ২০১৮ সালের জানুয়ারিতে কয়েনচেক এক্সচেঞ্জ থেকে প্রায় ৫৩ কোটি ডলার চুরি হয় এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ইয়েনের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হয়। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ক্রিপ্টো ইতিহাসের অন্যতম ভয়াবহ ঘটনা ঘটে যখন মাউন্ট গক্স থেকে প্রায় ৮ লাখ ৫০ হাজার বিটকয়েন চুরি হয়। এ ঘটনায় এক্সচেঞ্জটি দেউলিয়া হয়ে যায়। ২০২৪ সাল থেকে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পরিশোধের প্রক্রিয়া শুরু হয়।

এ ছাড়া ২০২২ সালের নভেম্বরে এফটিএক্স দেউলিয়া হওয়ার দিনে প্রায় ৪৭ কোটি ডলারের তহবিল বেহিসাবে বেরিয়ে যায়। গত সেপ্টেম্বরে বিটগেট এক্সচেঞ্জ থেকে প্রায় ৩৫ কোটি ডলার চুরি হয়। আবার ২০১৯ সালের মে মাসে বাইন্যান্স থেকে সাত হাজার বিটকয়েন হ্যাক হয়েছিল। সূত্র: ক্রিপ্টো টিকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

1

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

2

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

3

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

4

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

5

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

6

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

7

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

8

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

9

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

10

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

11

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

12

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

13

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

14

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

15

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

16

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

17

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

18

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20