Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬ রানে চার উইকেট নিয়ে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের চাপ সামলে নিয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ৩৩ রানে জয়লাভ করেছে। এই জয়ের ফলে চার ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালো শুরু করতে পারেনি। দলীয় ১১১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের যুবারা। এর মধ্যে জারিফ সিয়াম দ্বিতীয় উইকেটে আহসান আল মুমিনের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন। তিনি ৫৩ বলে ৫০ রান করে থামেন।

ব্যাটিং লাইনের অর্ধেক ব্যাটারকে হারানোর পর রাকিবুল হাসান ও আহসান আল মুমিনের ১১৭ রানের জুটিতে ২৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ। রাকিবুল ও মুমিন দুজনেই অর্ধশতক তুলে নেন। সর্বোচ্চ ৭৯ রানে অপরাজিত ছিলেন রাকিবুল। ৫৪ রান আসে আহসানের ব্যাটে।

লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তানও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। ১৬৮ রানে ৬ উইকেট পড়ে তাদের। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান হামজা খান। শেষ চার ওভারে চার উইকেট হাতে রেখে ৪১ রান দরকার ছিল আফগানদের। জয়ের সম্ভাবনা ভালোই ছিল।

কিন্তু ৪৭তম ওভারের তৃতীয় বলে সোহেল খানকে (২১) ফেরান রুবাই ইসলাম রিজন। তার আগে হামজা করেন হাফ সেঞ্চুরি। একই ওভারে তাকেও থামান রিজন। শেষ উইকেটও নেন তিনি। মাঝে শেখ আতিকুর রহমান পান নবম উইকেট। ৬ উইকেটে ২১১ রান করা আফগানরা অলআউট হয় ২১৭ রানে। ৬ রানে শেষ চার উইকেট নিয়ে দারুণ জয় পায় বাংলাদেশ।

রিজন ৮.২ ওভারে ৩৭ রান খরচায় ৫ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

আইওটি কী ও কীভাবে কাজ করে

2

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

5

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

6

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

7

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

8

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

9

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

10

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

11

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

12

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

13

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

14

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

15

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

16

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

17

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

18

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

19

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

20