Deleted
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণে অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরার শ্যামনগরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এক শিক্ষক ও দুই ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নানি বাদী হয়ে সোমবার শ্যামনগর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলাটি করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন—মাদ্রাসার শিক্ষক নূর আলম সরদার (৩৬) এবং ওই প্রতিষ্ঠানের দশম ও অষ্টম শ্রেণির দুই ছাত্র।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি প্রায় পাঁচ বছর ধরে নানির বাড়িতে থেকে স্থানীয় ওই মাদ্রাসায় পড়াশোনা করছে। তার বাবা যশোরের শার্শা উপজেলার বাসিন্দা এবং মা জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের একটি দেশে অবস্থান করছেন।

এজাহারে অভিযোগ করা হয়, গত বছরের ডিসেম্বরে দশম শ্রেণির ওই ছাত্র শিশুটির গোসলের দৃশ্য গোপনে ভিডিও করে। পরে ভিডিওটি অষ্টম শ্রেণির অপর ছাত্রকে দেয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই ছাত্র মিলে শিশুটিকে ধর্ষণ করে। চলতি বছরের ২ জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত নানির অনুপস্থিতির সুযোগে বিভিন্ন সময়ে তারা শিশুটিকে ধর্ষণ করে।

শিক্ষক নূর আলম সরদারের বিরুদ্ধে এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রতিবেশী ও শিক্ষক হওয়ার সুবাদে তিনি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন। গত ১০ ফেব্রুয়ারি নানি বাড়িতে না থাকার সুযোগে নূর আলম সরদার শিশুটিকে জুস খেতে দেন। জুস খাওয়ার পর শিশুটি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে তিনি তাকে ধর্ষণ করেন। বয়স কম ও সামাজিক লোকলজ্জার ভয়ে শিশুটি এত দিন ঘটনাটি কাউকে জানায়নি।

শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৫ অক্টোবর সকালে নানি শিশুটিকে চিকিৎসার জন্য যশোরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা জানান শিশুটি অন্তঃসত্ত্বা। পরে নানির জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি পুরো নির্যাতনের ঘটনা খুলে বলে। খবর এলাকায় জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা গা-ঢাকা দেন। তাদের মোবাইল নম্বর বন্ধ রয়েছে এবং শিক্ষকের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

মাদ্রাসার প্রধান শিক্ষক জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। সোমবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, শিশুটির নানির লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে আসামি করে নিয়মিত মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

অসহায়ত্ব প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির নানি বলেন, ‘আমি অসহায় মানুষ। আল্লাহ আর থানা-পুলিশই এখন আমার ভরসা। মেয়েটার জীবন তো শেষ হয়ে গেল! এখন কী করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

1

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

2

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

3

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

4

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

5

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

6

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

7

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

8

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

9

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

10

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

11

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

12

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

13

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে, ধরপাকড়ের পরও আন্

14

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

15

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

16

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

17

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

20