Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের বাসিন্দা ও মাছের ঘেরের ব্যবসা করতেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। পরে ১০–১৫ জন তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।

শুক্রবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ক্ষিতিশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, সকাল আটটার দিকে ক্ষিতিশ মন্ডলকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল। এর মধ্যে দুপুরে তাঁর মৃত্যু হয়।

ক্ষিতিশের চাচাতো ভাই পার্থ মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁর চাচাতো ভাইয়ের নিজেরই চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। চুরির সন্দেহে একজন মানুষকে রাতভর এভাবে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলবে!

ক্ষিতিশকে মারধরের খবর পেয়ে উদ্ধারে গিয়েছিলেন বলে জানান তাঁর স্ত্রী সুলেখা মন্ডল। তিনি বলেন, তখনো ক্ষিতিশ কথা বলতে পারছিলেন। মারধরে জড়িত কয়েকজনের নামও তাঁকে বলেছিলেন। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

1

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

2

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

3

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

4

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

5

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

6

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

7

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

8

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

11

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

12

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

15

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

16

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

17

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

18

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

19

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

20