Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশেদ খাঁনকে সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাঁকে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়তে দেখা যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোনো সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তবে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও সচিব পদমর্যাদার ব্যক্তি হিসেবে রাশেদ খাঁনের বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতা প্রত্যাশিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে সাংবাদিকতার পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে সংশ্লিষ্ট সবার প্রতি উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

1

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

2

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

3

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

4

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

5

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

6

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

7

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

8

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

9

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

12

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

13

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

14

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

17

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

18

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

19

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

20