Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের লক ভেঙে চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের পর গ্রেপ্তার ৬

রাজধানীর মোহাম্মদপুরে মসজিদের সামনে থেকে মোটরসাইকেলের লক ভেঙে চুরির ঘটনায় আন্তজেলা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা গোয়েন্দা পুলিশের নজরে আসে এবং এরপরই চক্রটিকে শনাক্তে মাঠে নামে পুলিশ।

২ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাইতুর রহমান মসজিদের সামনে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি লক করে আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন এক ব্যক্তি। বাইরে ওত পেতে থাকা চোর চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লোহার চাবি দিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলের লক ভেঙে নিয়ে চম্পট দেয়।

ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, রাজধানীসহ দেশের তিন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই আন্তজেলা চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি লালবাগ বিভাগ। অভিযানে তাঁদের কাছ থেকে চুরি যাওয়া ৯টি মোটরসাইকেল ও লক ভাঙার বিশেষ কৌশলে তৈরি দুটি লোহার চাবি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘চোরাই মোটরসাইকেলগুলো ৫০ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি করা হতো।’

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেল, মো. আমির ফয়সাল ওরফে রাব্বি, ফয়সাল, সৌরভ, জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পু ও মোজাম্মেল হক ওরফে মাসুম।

ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সবুজবাগ থানার নন্দীপাড়া ও মাদারটেক এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে লক ভাঙার দুটি বিশেষ চাবি ও একটি চোরাই মোটরসাইকেল পাওয়া যায়।

রাসেলের দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁর সহযোগী রাব্বিকে। তাঁর কাছ থেকেও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থানা এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল ও সৌরভকে গ্রেপ্তার এবং চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর নোয়াখালীর চাটখিল থানা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয় পাপ্পু ও মাসুমকে।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ও রাব্বি জানিয়েছেন, তাঁরা রাজধানীর বিভিন্ন ব্যস্ত স্থান ও মসজিদের সামনে রাখা মোটরসাইকেল লক্ষ্য করে একই কৌশলে সেকেন্ডের মধ্যে লক ভেঙে নিয়ে যেতেন। পরে চুরি করা মোটরসাইকেল কুমিল্লার লাকসামের ফয়সাল ও সৌরভ এবং নোয়াখালীর চাটখিলের পাপ্পু ও মাসুমের কাছে পাঠিয়ে দেওয়া হতো। চক্রের সদস্যরা জেলার প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি কম দামে বিক্রি করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

1

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

2

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

3

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

4

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

5

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

6

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

7

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

8

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

9

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

10

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

11

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

12

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

15

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

16

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

17

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

18

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

19

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

20