শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের ২২২টি পূজামণ্ডপে উপহারসামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) এস এ জিন্নাহ কবির।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিবালয় উপজেলা বিএনপির কার্যালয়ে ৯৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে দুটি করে ধুতি ও শাড়ি তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।