Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া যুবদলের নতুন কমিটি বাতিলের দাবি, সংবাদ সম্মেলন

মালয়েশিয়া যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের শতাধিক নেতাকর্মী। ২০২৪ সালের ৫ আগস্টের আগের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে নবীন, জামায়াত-শিবির ও আওয়ামী সংশ্লিষ্টদের নিয়ে কমিটি করার অভিযোগ উঠেছে।

রোববার (১১ অক্টোবর) কুয়ালালামপুরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে যুবদল মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। এই দীর্ঘ সংগ্রামে মালয়েশিয়া প্রবাসী নেতাকর্মীরা অদম্য সাহস নিয়ে রাজপথে লড়াই করেছেন, পুলিশি হয়রানি ও জেল-জুলুমের শিকার হয়েছেন।

নেতারা অভিযোগ করেন, ১০১ সদস্যের কমিটিতে ৯৭ জন নেতা ও ৪ জন সদস্য থাকলেও ওই কমিটিতে জায়গা হয়নি দুই শতাধিক নেতাকর্মীর। ঘোষিত কমিটিকে সম্পূর্ণ অগঠনতান্ত্রিক, পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত পকেট কমিটি বলছেন পদবঞ্চিত নেতারা। কমিটি থেকে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ করেছেন তারা।

দ্রুত এ কমিটি বাতিল করে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত, ত্যাগী ও প্রকৃত নেতাকর্মীদের নিয়ে গ্রহণযোগ্য কমিটি গঠন করার আহ্বান জানান তারা। অন্যথায় এ কমিটি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা উপেক্ষা করে পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে নিজ অনুগতদের জায়গা দেওয়ায় সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক রমজান আলীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান কমিটির সিনিয়র সহসভাপতি নূর সিদ্দিকী সুমন, সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, খালিদ হাসান রিপনসহ বেশ কয়েকজন নেতা।

এসময় আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার তামিলজায়া বিএনপির উপদেষ্টা মোহাম্মদ নয়ন, মালয়েশিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ, যুবনেতা মেহেদী হাসান, জহিরুল ইসলাম জনি, শামীম উল্লাহ, তনু সরদার, খোকন মিয়া, মো. রুবেল, মোহাম্মদ রফিক, মো. শাজাহান, মো. রানা, মো. আল আমিন, আবুল হোসেন, মো. ইলিয়াস, মো. রমজান আলী, সুমন মুন্সি, মো. মির হোসেন, মো. ইমরান, মো. এনামুল হক সবুজ, মো. রফিকুল, মো. বাবুল, মো. আব্দুল জলিল, মো. সোহেল রানা, মো. আব্দুল মান্নান, মো. এরশাদ, মো. জাকির, মো. আব্দুল মজিদ, মো. মিল্টন, মো. রতন, মো. মিরাজুলসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

1

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

2

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

3

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

4

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

7

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

8

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

9

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

10

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

11

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

12

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

13

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

14

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

15

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

16

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

17

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

18

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

19

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

20