প্রতি বছর ১৪ ডিসেম্বর ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করা হয়। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পঞ্চম অধ্যায়ে এ তথ্য উল্লেখ রয়েছে।
একইভাবে ১৯৭১ সালের ১০ এপ্রিল জনপ্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা আম্রকাননে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হয় এম এ জি ওসমানীকে।
১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন সংঘটিত হয়। ১৯৭১ সালের ৭ই মার্চ শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে ভাষণ দেন। ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন।
পাকিস্তান সরকার শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস নামে বিভিন্ন বাহিনী গড়ে তোলে। যুবকদের মুক্তিবাহিনী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ১৯৭১ সালের ১লা আগস্ট জর্জ হ্যারিসন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কনসার্টের আয়োজন করেছিলেন।
এসব তথ্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ে বহুনির্বাচনি প্রশ্ন ও শূন্যস্থান পূরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে।