আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক এই বাণিজ্যিক ব্যাংকটি আজ ০৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে এমবিএ/এমবিএম, স্নাতকোত্তর অথবা বিএসসি ডিগ্রি প্রয়োজন। ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকা আবশ্যক। কম্পিউটার ও আইসিটি বিষয়ক মৌলিক দক্ষতা—বিশেষ করে এমএস অফিস, ই-মেইল ইত্যাদি—থাকতে হবে।
আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
কর্মস্থল যেকোনো জায়গায়। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।