Deleted
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি শেষ হতেই রাশিয়া-ইউক্রেনের বিমান হামলা সতর্কতা অ্যাপে সাইবার হামলা

যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা সতর্কতা অ্যাপে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রাশিয়া দাবি করেছে, তাদের জরুরি সতর্কতা অ্যাপে 'ব্যাপক সাইবার হামলা' হয়েছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তাদের বিমান হামলা সতর্কতা অ্যাপ হ্যাক হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় সোমবার ভোরে টেলিগ্রামে জানায়, সাইবার হামলার কারণে অ্যাপে 'মিথ্যা তথ্য' ছড়িয়ে পড়েছে। এই অ্যাপটি ড্রোন হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করে থাকে। তবে হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় কিছু জানায়নি।

এর আগে রবিবার সন্ধ্যায় ইউক্রেনের বিমান বাহিনী জানায়, ব্যবহারকারীরা কিয়েভ ও আশপাশের এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হুমকির মিথ্যা সতর্কবার্তা পেয়েছেন। পাশাপাশি রাস্তায় সংঘর্ষের সম্ভাব্য সতর্কবার্তাও দেওয়া হয়। একটি ভুল বার্তায় রাশিয়ার হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথাও বলা হয়।

ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে বলেছে, 'বিমান হামলা সতর্কতা অ্যাপটি শত্রুর প্রভাবে আক্রান্ত হয়েছে বলে মনে হচ্ছে। কোনো বিকিরণ হুমকি নেই! শান্ত থাকুন এবং আমাদের চ্যানেলের আপডেট অনুসরণ করুন।'

ইউক্রেনের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সেন্টার (স্প্রাভদি) এক্স পোস্টে হ্যাকের জন্য রাশিয়াকে দায়ী করেছে।

ইউক্রেনজুড়ে বিমান হামলা সতর্কতা অ্যাপটি রিয়েল টাইমে রুশ বিমান হামলার বিষয়ে মানুষকে সতর্ক করতে ব্যবহৃত হয়। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর জন্য আলাদা একটি অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করছে।

রাশিয়া ও ইউক্রেনের এই ঘোষণা এমন সময়ে এলো যখন রুশ-অধিকৃত খেরসন অঞ্চলের একটি অংশে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শেষ হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এই স্থানীয় যুদ্ধবিরতি রবিবার শেষ হয়, যা এ পর্যন্ত যুদ্ধের দীর্ঘতম যুদ্ধবিরতি ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

5

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

6

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

7

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

8

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

9

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

10

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

11

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

12

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

13

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

14

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

15

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

16

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

17

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

18

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

19

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

20