Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনকারীদের দায়িত্ব নেওয়ার তাগিদ

প্লাস্টিক দূষণ কমাতে উৎপাদনকারীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার তাগিদ এসেছে একটি সেমিনার থেকে। একই সঙ্গে এ খাতে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এসব বিষয় উঠে আসে। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) যৌথভাবে এর আয়োজন করে। এতে সরকারি কর্মকর্তা, শিল্পোদ্যোক্তা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে উৎপাদকের বর্ধিত দায়িত্ব বা ইপিআর (পণ্য ব্যবহারের পর তৈরি হওয়া বর্জ্য ব্যবস্থাপনায় উৎপাদনকারীর দায়িত্ব), সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্য নকশা নিয়ে আলোচনা হয়। প্লাস্টিক খাতে এসব উদ্যোগ কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

প্লাস্টিক দূষণ কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার এ বছরের আগস্টে উৎপাদনকারীদের একটি নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেয়। এ জন্য ‘উৎপাদনকারীর বর্ধিত দায়িত্ব বা ইপিআর-২০২৬’ নামের একটি নির্দেশিকা তৈরি করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রানসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিডোর বাংলাদেশ প্রতিনিধি আলমগীর হোসেন।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. মাসুদ ইকবাল মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন।

সেমিনারের কারিগরি অধিবেশনে ইপিআর নীতির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে প্রকল্পের জাতীয় বিশেষজ্ঞ মাকসুদ সিনহা একটি উপস্থাপনা দেন। পরে সরকারি সংস্থা, নরওয়ের দূতাবাস, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি এবং প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। ইপিআর কার্যকর করতে সরকার, উৎপাদক ও অন্যান্য অংশীজনের ভূমিকা নিয়ে তাঁরা মতবিনিময় করেন।

দিনের পরের অধিবেশনগুলোতে শিল্পকারখানায় সম্পদের দক্ষ ব্যবহার এবং বর্জ্য কমানোর অভিজ্ঞতা তুলে ধরা হয়। আকিজ প্লাস্টিকস, এক্সোপ্লাস্ট ও আরএফএল গ্রুপের টেল প্লাস্টিকের প্রতিনিধিরা এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা জানান। পণ্যের কারণে পরিবেশের ওপর প্রভাব কমাতে নকশা পর্যায়ে কী ধরনের পরিবর্তন আনা যায়, তা নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে এসিআই প্রিমিও প্লাস্টিক, প্রাণ-আরএফএল ও স্কয়ার টয়লেট্রিজের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন।

সেমিনারটি ‘বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহার ও সামুদ্রিক বর্জ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগ’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। ইউনিডো ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে অর্থায়ন করছে ঢাকায় অবস্থিত রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

1

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

2

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

3

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

4

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

5

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

6

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

7

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

8

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

9

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

10

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

11

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

12

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

13

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

14

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

15

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

16

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

17

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

18

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

19

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

20