Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুম্বাইতে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দাবি

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় গুলি চালানো হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে অভিনেতার চালক ও এক অটোরিকশাচালক রয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, টাইগার শ্রফ একটি ক্লাবে ফুটবল খেলে ফিরছিলেন। সেই সময় জুহুর পুষ্পা পার্কের কাছে তিন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এতে শ্রফের চালক ফিরদৌসের হাতে আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকাটি ঘিরে ফেলে।

পুলিশের ১৫টি দল হামলাকারীদের খুঁজতে কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। হামলার কারণ ও উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তদন্তে তা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার দায় স্বীকার করেছে। গ্যাংয়ের সদস্য অনিল পণ্ডিত দাবি করেছেন, তিনি এবং হরমন সান্ধু এই হামলার পেছনে রয়েছেন। তবে মুম্বাই পুলিশ বিষ্ণোই গ্যাংয়ের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেনি।

পণ্ডিত হিন্দিতে একটি পোস্টে বলেছেন, “আমরা তাকে ফোন করে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বুঝেনি। তাই আজ আমরা তাকে ঠিকভাবে বোঝানোর ব্যবস্থা করেছি।” তিনি আরও সতর্ক করেছেন যে বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে কাজ করা ব্যক্তিদের বিরুদ্ধে হামলা চলবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি রাত ১২টার পর পরিচালক রোহিত শেট্টির জুহুর বাসভবনের বাইরে অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহীরা গুলি চালায়। ওই ঘটনায় কেউ আহত হননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

1

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

2

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

3

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

4

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

5

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

6

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

7

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

8

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

9

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

12

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

15

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

16

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

19

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

20