Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জার্মান চিড়িয়াখানায় নেকড়ের আক্রমণে ৮ বছরের শিশু আহত

জার্মানির একটি চিড়িয়াখানায় নেকড়ের আক্রমণে ৮ বছরের এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার সকালে বার্লিনের দক্ষিণে অবস্থিত জোহানিসমুলে ওয়াইল্ডলাইফ পার্কের একটি আবদ্ধ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় শিশুটি আরও দুই শিশু ও এক কর্মীর সাথে ছিল। এসময় অন্তত একটি নেকড়ে তাকে আক্রমণ করে। পুলিশের বিবৃতিতে বলা হয়, আহত শিশুটিকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। অন্য শিশুরা অক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সংস্থা এপি জানায়, ঘটনার সময় চিড়িয়াখানায় শিশুদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। টেলটো-ফ্লেমিং জেলা কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানায়, আর্কটিক নেকড়ের আবদ্ধ এলাকায় অন্য দুই শিশু আক্রান্ত হওয়ার আগেই চিড়িয়াখানার কর্মী হস্তক্ষেপ করেন।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে। চিড়িয়াখানাটি অন্তত ২ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে।

এটি সাম্প্রতিক মাসগুলোতে বন্দি প্রাণীর আক্রমণের ঘটনার সর্বশেষ। মঙ্গলবার নেদারল্যান্ডসে এক চিড়িয়াখানার কর্মী তিন দিন আগে সাফারি পার্কে চিতার আক্রমণে মারা যান।

এ মাসের শুরুতে যুক্তরাজ্যে এক ব্যক্তি ওয়াইল্ডলাইফ পার্কে বাঘের আবদ্ধ এলাকায় ঢুকে বাঘের আক্রমণে নিহত হন। সেপ্টেম্বরে 'টাইগার কিং' জো এক্সোটিকের সাথে যুক্ত এক বাঘ প্রশিক্ষক ওকলাহোমার সংরক্ষিত এলাকায় বাঘের আক্রমণে নিহত হন।

এদিকে এ বছর হামবুর্গের একটি শপিং এলাকায় এক নারীকে নেকড়ে কামড় দেয় বলে এপি জানায়। ১৯৯৮ সালে জার্মানিতে নেকড়ে ফিরে আসার পর এ ধরনের ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

1

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

2

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

3

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

আইওটি কী ও কীভাবে কাজ করে

6

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

7

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

8

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

9

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

10

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

11

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

12

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

13

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

14

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

15

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

16

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

17

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

18

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

19

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

20