Deleted
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবু বকরকে আদর্শ স্বামী বলছেন দর্শক, চরিত্রের দুর্বলতা জানালেন শেহরিয়ার

পাকিস্তানের সিরিয়াল দার-ই-নিজাত-এর আবু বকর চরিত্রটি বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে নারী দর্শকদের অনেকেই চরিত্রটির প্রশংসা করছেন এবং কেউ কেউ তাকে আদর্শ স্বামী হিসেবে দেখছেন। অনেকে বাস্তব জীবনেও এমন জীবনসঙ্গী পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। আবু বকর চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার।

বিবিসি এশিয়ান নেটওয়ার্কের উপস্থাপক হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে শেহরিয়ার আবু বকর চরিত্রের নানা দিক তুলে ধরেন। অভিনেতার মতে, আবু বকরের বড় সমস্যা হলো সে সবাইকে খুশি রাখতে চায় এবং কাউকে 'না' বলতেও তার অসুবিধা হয়। নিজের সঙ্গে চরিত্রটির মিল খুঁজে পান শেহরিয়ার। তিনি বলেন, তিনিও অনেক সময় অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের ইচ্ছাকে গুরুত্ব দেন না।

এ ছাড়া আবু বকরের মধ্যে রয়েছে 'সেভিয়ার কমপ্লেক্স'—অর্থাৎ অন্যদের সমস্যা সমাধান করা বা তাদের রক্ষা করার অতিরিক্ত প্রবণতা। এর পেছনে মায়ের ভূমিকার কথাও উল্লেখ করেন অভিনেতা। তাঁর ভাষ্য, ছোটবেলা থেকেই আবু বকরের মা তাকে নির্দিষ্ট কিছু মূল্যবোধ শিখিয়েছেন এবং সব সময় বুঝিয়েছেন কোনটি ঠিক আর কোনটি ভুল। ফলে সব সময় ঠিক কাজটি করার একটা চাপ তার মধ্যে কাজ করে। শেহরিয়ার বলেন, 'একবার ভাবুন, এই মানুষকে কতটা চাপ নিয়ে বাঁচতে হয়।'

সাক্ষাৎকারে আবু বকরের প্রেম নিয়েও কথা বলেন শেহরিয়ার। তাঁর ব্যাখ্যা, জারিয়াবের প্রতি আবু বকরের ভালো লাগা তৈরি হয়েছিল অনেক আগে থেকেই। মায়ের সঙ্গে জারিয়াবের বাড়িতে যাতায়াতের সময় থেকেই মেয়েটির প্রতি আগ্রহ জন্মায়। তবে বিষয়টি প্রকাশ করেনি আবু বকর; বরং আড়াল থেকে জারিয়াবকে দেখত।

জারিয়াব ও আবু বকরের ব্যক্তিত্বেও রয়েছে পার্থক্য। এই দুই বিপরীত স্বভাবের মানুষের মধ্যে সম্পর্কের সম্ভাবনা তৈরি হওয়ায় আবু বকরও একধরনের দ্বিধায় ছিল। মন যা চাইছে, বাস্তবতা হয়তো সে পথে যেতে দেবে না—এমন ভাবনাও কাজ করত তার মধ্যে।

দর্শকের কাছে আবু বকরের ভালো লাগার বিষয়টি স্পষ্ট করতে বিভিন্ন দৃশ্যে ইঙ্গিত রেখেছিলেন শেহরিয়ার। একটি দৃশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, একবার দুপুরের খাবার খেতে গিয়ে আবু বকর জারিয়াবকে বলেছিল, 'তুমি পাস্তা পছন্দ করো, তা–ই না?' জারিয়াব তখন জানতে চেয়েছিল, সে কীভাবে জানল। আবু বকর উত্তর দিয়েছিল, 'কিশওয়ার খালা একবার বলেছিলেন।' শেহরিয়ারের মতে, কাউকে ভালো না লাগলে তাঁর পছন্দের খাবারের কথা এভাবে মনে রাখার কথা নয়। তিনি বলেন, 'আমি এমন অনেক ইঙ্গিত ছড়িয়ে দিয়েছি।'

ধারাবাহিকটি প্রচারের পর থেকেই আবু বকরকে নিয়ে দর্শকের মধ্যে আলোচনা চলছে। তার অতিরিক্ত ভালোমানুষি অনেকের কাছে অবাস্তব মনে হয়েছে। এর আগে অভিনেত্রী নাদিয়া আফগান অবশ্য চরিত্রটির পক্ষ নিয়ে বলেছিলেন, তাঁর স্বামীর মধ্যেও আবু বকরের মতো কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাই চরিত্রটির আচরণ তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

1

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

2

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

3

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

4

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

5

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

6

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

9

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

10

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

11

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

আইওটি কী ও কীভাবে কাজ করে

14

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

15

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

20