Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নগদ ইসলামিকের নতুন শরিয়াহ বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের শরিয়াহভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ ইসলামিক’-এর নতুন শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গ্রাহকদের সুবিধার্থে পুরোপুরি ইসলামি শরিয়াহসম্মত উপায়ে লেনদেন পরিচালনা ও তদারকির উদ্দেশ্যে গত ১ অক্টোবর পুনর্গঠিত এই বোর্ডের প্রথম বৈঠক (সর্বমোট ৯ম) সম্প্রতি অনুষ্ঠিত হয়।

বৈঠকে নগদ ইসলামিকের সেবা ও কার্যক্রম পুরোপুরি ইসলামি শরিয়াহসম্মত উপায়ে পরিচালনা করার ওপর জোর দেওয়া হয়। নতুন এই বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে বোর্ডের অন্য দুই ফকিহ সদস্য হলেন মুফতি লুকমান হাসান ও ড. আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার। তারা নগদ ইসলামিকের সার্বিক পরিচালন নীতি পর্যালোচনা করেন।

প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নগদ ইসলামিক গ্রাহকদের জন্য পুরোপুরি শরিয়াহভিত্তিক ও সুদমুক্ত লেনদেন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সেবার প্রতিটি কার্যক্রম যেন শতভাগ ইসলামি শরিয়াহর নীতিমালা মেনে পরিচালিত হয়, সে লক্ষ্যে শরিয়াহ সুপারভাইজরি বোর্ড নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা বজায় রাখবে।

বৈঠকে নগদ ইসলামিকের বিদ্যমান বিভিন্ন ডিপোজিট ও লেনদেন মডেল শরিয়াহর আলোকেই বাস্তবায়িত হচ্ছে বলে সন্তোষ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে নতুন নতুন ইসলামি আর্থিক সেবা চালুর বিষয়ে আলোচনা করা হয়।

নগদ ইসলামিক এমএফএস অ্যাকাউন্টসমূহ সম্পূর্ণরূপে শরীয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা সুদমুক্ত ও শরীয়াহসম্মত উপায়ে এবং নিজেদের ধর্মীয় মূল্যবোধ ও নীতি বজায় রেখে সহজেই নিজেদের কষ্টার্জিত অর্থ ডিজিটালি লেনদেন করতে পারছেন।

যেসব গ্রাহক ইসলামিক সেবা গ্রহণে ইচ্ছুক, তারা সহজেই তাদের সাধারণ নগদ অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন। এ জন্য তাদের নগদ অ্যাপের ‘আমার নগদ’ অপশনে গিয়ে ‘অ্যাকাউন্টের ধরন’-এ ক্লিক করতে হবে, তাহলেই চলমান অ্যাপটি ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে।

নগদ ইসলামিক অ্যাকাউন্ট থেকে গ্রাহকেরা ডিজিটাল পদ্ধতিতে তাদের যাকাত ও সব দান-সদকা প্রদান করতে পারছেন। এ ছাড়া খুব সহজেই পবিত্র হজ ও ওমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এই অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যায়। এই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বিমার পেমেন্টও করতে পারছেন। পাশাপাশি দৈনন্দিন জরুরি মাসআলা, হাদিস, নামাজের সময়সূচি এবং যাকাত ক্যালকুলেটরের মতো সুবিধাগুলোও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

1

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

2

আইওটি কী ও কীভাবে কাজ করে

3

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

6

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

7

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

8

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

9

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

10

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

11

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

12

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

13

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

14

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

15

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

16

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

17

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

18

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

19

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

20