Deleted
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনুশীলনে অনুপস্থিত এমবাপেকে কঠোর বার্তা মরিনিওর

কিলিয়ান এমবাপেকে ঘিরে রিয়াল মাদ্রিদে চলমান বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফরাসি ফরোয়ার্ড এমবাপের সঙ্গে ব্যক্তিগতভাবে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে কোচ হোসে মরিনিওর।

গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান এমবাপে। এরপর প্যারিসের একটি নাইটক্লাবে বান্ধবী এসতের এক্সপোসিতোর সঙ্গে সময় কাটানোর ছবি এবং সুইস আল্পসে সাইক্লিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় মাদ্রিদে সমালোচনা শুরু হয়।

এর মধ্যেই এল চিরিংগিতো দাবি করেছে, মঙ্গলবার ভালদেবেবাসে নাশতার সময় এমবাপের সঙ্গে একান্ত আলোচনা করেন মরিনিও। সেখানে কোচ এই ফরোয়ার্ডকে কঠোরভাবে সমালোচনা করেন। একই সঙ্গে তাকে বলেন, প্রকাশ্যে তিনি এমবাপের পক্ষ নিলেও দলের ভেতরে এমন আচরণকে সমর্থন করবেন না।

এমবাপে সোমবার ব্যক্তিগত অনুশীলনে ফিরেছিলেন। আশা ছিল, আগামী শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে মাঠে ফিরবেন তিনি। তবে মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেননি। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে তাকে বেঞ্চে থাকতে হতে পারে।

এদিকে কয়েক সপ্তাহ আগেও সমালোচনার মুখে এমবাপের পাশে দাঁড়িয়ে মরিনিও বলেছিলেন, যে খেলোয়াড় ৪০ গোল করে, সে দলের জন্য সমস্যার কারণ হতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

3

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

4

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

5

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

8

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

9

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

10

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

11

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

12

হরমুজ প্রণালীতে মার্কিন-আমিরাতি তেল পরিবহনে হামলার হুঁশিয়ার

13

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

14

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

15

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

16

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

19

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

20