Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন বছরের মধ্যে চার খাতের সংস্কার সম্পন্ন করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের সময়সীমা পিছিয়ে দিতে জাতিসংঘ যে অতিরিক্ত তিন বছর সময় দিয়েছে, সেই সময় কাজে লাগিয়ে চার খাতের সংস্কার সম্পন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য সংস্কারই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কার সম্পন্ন না হলে দেশের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।’ তিনি আরও বলেন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, জ্বালানি, সামাজিক সুরক্ষা ও সরবরাহব্যবস্থা—এই চার খাতের সংস্কার করতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, এসব খাতে সংস্কার হলে তৈরি পোশাকের (আরএমজি) বাইরে রপ্তানি বহুমুখীকরণ সম্ভব হবে। পাশাপাশি উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

তিনি তাঁর প্রবন্ধে বলেন, এই চার খাতে সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনীতি এলডিসি থেকে মসৃণ ও টেকসই এবং অপরিবর্তনীয়ভাবে উত্তরণের জন্য প্রস্তুত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে উত্তরণের জন্য আরও তিন বছর সময় দেওয়ার সিদ্ধান্ত জাতিসংঘের ব্যতিক্রমী পদক্ষেপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

1

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

2

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

3

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

4

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

5

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

6

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

7

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

8

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

9

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

10

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

13

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

14

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

15

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

16

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

17

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

18

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

19

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

20