মিডটার্ম নির্বাচনের আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা শেষ মুহূর্তের প্রচারে নেমেছেন। ইতিমধ্যে ৫ কোটিরও বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের এক বিশ্লেষণ অনুসারে, রোববার পর্যন্ত এই সংখ্যা ছাড়িয়ে গেছে।
৫০টি রাজ্যের মধ্যে অধিকাংশেই সরাসরি আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে এবং সব রাজ্যেই ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা আছে। প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ ডাকযোগে ভোট দিয়েছেন।
নির্বাচনের আগে ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়া সীমিত করার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তবে তা সফল হয়নি।