Deleted
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুনিয়র বৃত্তি ২০২৬: বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৬ ও ৭-এর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতির জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায় ৬ ও ৭ থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশ করা হলো। অধ্যায় ৬-এ চর্যাপদ, টেরাকোটা, ড. মুহম্মদ শহীদুল্লাহর অবদান ও পুঁথিসাহিত্য নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় ৭-এ ব্যক্তির সামাজিকীকরণে গণমাধ্যম ও তথ্য-যোগাযোগপ্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করা হয়েছে।

অধ্যায় ৬: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রশ্ন: টেরাকোটা বলতে কী বোঝায়?

উত্তর: মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে পুড়িয়ে স্থায়ী রূপ দেওয়াকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলা হয়। দিনাজপুরের কান্তজিউ মন্দিরে এভাবে পোড়ামাটির কাজ দিয়ে রামায়ণের কাহিনি উৎকীর্ণ আছে।

প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে ড. মুহম্মদ শহীদুল্লাহর অবদান লেখো।

উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলা ভাষার গবেষক। তিনি বাংলা ভাষা-সাহিত্যের ইতিহাস রচনা করেছেন। চর্যাপদের কাল নির্ণয় করেছেন এবং আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করেছেন।

প্রশ্ন: বাঙালির প্রথম সাহিত্যকর্মটিকে ব্যাখ্যা করো।

উত্তর: বাঙালির প্রথম সাহিত্যকর্ম ‘চর্যাপদ’ নামে পরিচিত। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী প্রথম নেপালের রাজদরবার থেকে এগুলো আবিষ্কার করেন। পরে ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ গবেষণা করে জানান, প্রায় দেড় হাজার বছর আগে বৌদ্ধ সাধকেরা এগুলো লিখেছেন। এসব পদ এখন বোঝা কঠিন। শাব্দিক অর্থ ছাড়া এগুলোর ভাবার্থও বুঝতে হয়। চর্যাগীতির বিখ্যাত রচয়িতাদের মধ্যে ছিলেন লুই পা, কাহ্ন পা প্রমুখ।

প্রশ্ন: পুঁথিসাহিত্য বলতে কী বোঝায়?

উত্তর: পুঁথিসাহিত্য বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ জায়গা দখল করে আছে। মুসলমান সমাজে পুঁথিসাহিত্যের ব্যাপক কদর ছিল। পারস্য থেকে পাওয়া নানা কল্পকাহিনি ও রোমান্টিক আখ্যান নিয়ে এগুলো রচিত হতো। সেকালে বাড়ি বাড়ি পুঁথিপাঠের আসর বসত, আবার পুঁথি নকল করে সংরক্ষণও করা হতো। ‘ইউসুফ জুলেখা’, ‘লাইলি-মজনু’, ‘সয়ফুলমুলক বদিউজ্জামাল’, ‘জঙ্গনামা’ ইত্যাদি বিখ্যাত সব পুঁথির নাম।

অধ্যায় ৭: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রশ্ন: ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর: ব্যক্তির সামাজিকীকরণের ক্ষেত্রে গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদপত্র সমাজ ও বিশ্ব সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি করে। বেতার ও রেডিওর মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতিবোধ সৃষ্টি হয়। টেলিভিশন দেশপ্রেম জাগ্রত করে। চলচ্চিত্র মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ভাব বিনিময় ও বন্ধন সুদৃঢ় করে।

শিক্ষক: মিজানুর রহমান, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

1

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

4

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

5

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

6

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

7

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

8

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

9

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

10

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

11

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

12

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

13

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

14

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

15

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

16

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

17

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

18

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

19

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

20