Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

শ্রেণিকক্ষে ‘বৈষম্যমূলক’ আচরণের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবের বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। আজ সোমবার দুপুর ১২টায় বিভাগের শ্রেণিকক্ষে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি পালনকারীরা ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের শিক্ষার্থী।

এই শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে, লাল কার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান। তাঁরা বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে তাসনীম সিরাজ মাহবুবের বৈষম্যমূলক, বর্ণবাদী, অন্যায় ও দ্বিচারী আচরণের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হলো।

প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেওয়া মো. নাইম হোসেন প্রথম আলোকে বলেন, ৭ অক্টোবর ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের ক্লাস চলাকালে এক ছাত্রীর নিকাব পরা নিয়ে আপত্তিকর কথা বলেন তাসনীম সিরাজ মাহবুব। একই ক্লাসে ছয়জন ছাত্রের এক বেঞ্চে বসা নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন। পরবর্তীতে তিনি তাঁর অবস্থান ব্যাখ্যা করতে ফেসবুকে ভিডিও বার্তা দেন। এ বার্তায় তিনি একপক্ষীয় বক্তব্য দেন। তাঁরা লক্ষ করছেন, তাসনীম সিরাজ মাহবুবকে রক্ষার চেষ্টা করছেন তাঁর সমমনা শিক্ষকেরা। এসবের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদী কর্মসূচি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

জানতে চাইলে তাসনীম সিরাজ মাহবুব প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই। শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টা, ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা প্রতিবাদ জানান। তাঁর প্রতিবাদের পাল্টা হিসেবে এগুলো করা হচ্ছে বলে তাঁর মনে হয়।

শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ৮ অক্টোবর বিভাগের জরুরি সভায় তাসনীম সিরাজ মাহবুবকে ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। তাঁর নেওয়া কোর্সগুলো অন্য শিক্ষকদের মধ্যে বণ্টন করা হয়।

১০ অক্টোবর তাসনীম সিরাজ মাহবুব তাঁর ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের বক্তব্য তুলে ধরেন। তাঁর ভাষ্য ছিল, শ্রেণিকক্ষে নিকাব পরা এক শিক্ষার্থীকে পোশাক পরিবর্তন করতে, নিকাব খুলতে কিংবা ক্লাস ত্যাগ করতে তিনি নির্দেশ দেননি। বরং শিক্ষার্থীর চোখ দেখতে না পাওয়ায় তাঁকে শনাক্ত করতে ও কার্যকর যোগাযোগ স্থাপন করতে অসুবিধা হচ্ছিল। এ কারণে তিনি নিজের অস্বস্তির কথা জানিয়েছিলেন।

শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা খর্বের চেষ্টাসহ ভিন্নমত প্রকাশের কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে ১১ অক্টোবর ক্লাসরুমে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরব প্রতিবাদ জানান বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। পরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিবাদের বিষয়টি তুলে ধরেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

1

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

2

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

3

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

4

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

7

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

8

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

9

কুষ্টিয়া ও ঢাকাসহ দেশব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু শুক্রবা

10

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

11

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

12

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

13

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

18

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20